শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার

ছানা গাজরের হালুয়ার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩১ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহিত

বিভিন্ন ধরনের মজাদার ডেজার্ট তৈরি করা যায় গাজর দিয়ে। সাধারণত শুধু গাজর দিয়ে হালুয়া তৈরি করা হয়। তবে আপনি চাইলে এর সঙ্গে ছানা যোগ করে তৈরি করতে পারেন সুস্বাদু হালুয়া। এটি তৈরি করা বেশ সহজ। চলুন তবে জেনে নেওয়া যাক ছানা গাজরের হালুয়া তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে-

গ্রেট করা গাজর- ১ কাপ

ছানা- ১ কাপ

কনডেন্স মিল্ক- ১ কাপ

চিনি- আধা কাপ

কিশমিশ- ১ টেবিল চামচ

রোস্টেড কাজু বাদাম গুঁড়া- আধা কাপ

আরো পড়ুন : স্বাদে ভিন্নতা আনতে খান ‘আলুর অমলেট’

এলাচ গুঁড়া- আধা চা চামচ

জাফরান ভেজানো পানি- ১ টেবিল চামচ

গুঁড়া দুধ- ১ কাপ

ঘি- ১ কাপ

লিকুইড দুধ- ১ কাপ।

যেভাবে তৈরি করবেন

গ্রেট করা গাজর ১ কাপ দুধ দিয়ে সেদ্ধ করে নিন। এবার প্যানে ঘি দিয়ে গ্রেট করা গাজর দিন। এলাচ গুঁড়া ও কিশমিশ দিয়ে নাড়ুন, যেন পুড়ে না যায়। এবার এতে ছানা যোগ করুন। বাকি সব উপকরণ দিয়ে নাড়তে থাকুন। আঠালো হয়ে এলে একটি ডিশে ঘি মাখিয়ে মিশ্রণটি ঢেলে দিন। ঠাণ্ডা হলে ইচ্ছামতো সাজিয়ে বা কেটে পরিবেশন করুন।

এস/ আই. কে. জে/ 

হালুয়া সুস্বাদু গাজর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250