সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

খরিপ মৌসুমে ২৭ শতাংশ পানির ঘাটতির সম্মুখীন পাকিস্তানের পাঞ্জাব

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৩

#

চাহিদার তুলনায় খরিপ মৌসুমে ২৭ শতাংশ পানির ঘাটতির সম্মুখীন পাকিস্তানের পাঞ্জাব সরকার। এ ঘাটতির মাঝেই তুলা ও অন্যান্য ফসলের চাহিদা মেটানোর চেষ্টা চালাচ্ছে সরকার।

কৃষি সচিব ইফতেখার আলী সাহু এবং পাঞ্জাবের সেচ সচিব ওয়াসিফ খুরশিদের সভাপতিত্বে দক্ষিণ পাঞ্জাবের খালগুলোতে পানি সরবরাহের বিষয়ে একটি পর্যালোচনা সভা ডাকা হয়। সভাতে এ তথ্য জানান বক্তারা।

কৃষি সচিব ইফতিখার আলী সাহু বলেন, তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য দক্ষিণ পাঞ্জাবের খালে পানি সরবরাহ খুবই গুরুত্বপূর্ণ। দক্ষিণ পাঞ্জাব, বাহাওয়ালপুর, মুলতান এবং ডেরা গাজি খানের তিনটি বিভাগে, ৪০ লাখ একরেরও বেশি জমি তুলা চাষের আওতায় আনা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে জমিগুলোতে পানি সরবরাহ করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

তুলা মৌসুমে খালের পানি সরবরাহের প্রতিশ্রুতি পূরণ করার ব্যাপারে কৃষি ও সেচ বিভাগ একসঙ্গে কাজ করছে।

তাছাড়া কৃষি বিভাগের মাঠ পর্যায়ের দলগুলো দক্ষিণ পাঞ্জাবের ৫২ টি কিষান সাহুলত কেন্দ্রে তুলার ভাল ব্যবস্থাপনার জন্য কৃষকদেরকে প্রযুক্তিগত দিকনির্দেশনা প্রদান করছে।

এই বছর সেচ বিভাগের ব্যবস্থায় ২৭ শতাংশ পানির ঘাটতি রয়েছে, তবে আরও ভাল পরিকল্পনার সাথে দক্ষিণ পাঞ্জাবের কৃষকদের অগ্রাধিকারের ভিত্তিতে পানি সরবরাহ করা অব্যাহত থাকবে যাতে তুলা উৎপাদন লক্ষ্যমাত্রা সহজেই অর্জন করা যায়। সমস্ত পরিস্থিতি বিবেচনায় রেখে সন্তোষ প্রকাশ করেছেন প্রাদেশিক সচিবরা।


আই. কে. জে/


খরিপ মৌসুমে ২৭ শতাংশ পানির ঘাটতির সম্মুখীন পাকিস্তানের পাঞ্জাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত

🕒 প্রকাশ: ০২:৫৫ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

১,০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০২:৪৮ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের

🕒 প্রকাশ: ০২:১৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’

🕒 প্রকাশ: ১২:০৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250