রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত

কূটনীতিকদের সীমা লঙ্ঘন না করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৩ অপরাহ্ন, ৮ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগমুহূর্তে কূটনীতিকদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য ও সীমা লঙ্ঘন না করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বুধবার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিফ্রিংয়ে সাংবাদিকদের মাধ্যমে এ আহ্বান জানান তিনি।

নির্বাচন নিয়ে দূতাবাস ও দূতাবাসের প্রধানের দৌড়ঝাঁপ বাংলাদেশ ভালোভাবে নিচ্ছে না জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তাদের শুধু কালচারাল স্পেস দেয়া হয়েছে। তবে ভবিষ্যতে বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশই নেবে। কোনো রাষ্ট্রদূত যেন সীমা লঙ্ঘন না করেন সে আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের শুনানিতে অধিকারের কোন তথ্য-উপাত্ত গ্রহণ করবে না বাংলাদেশ। অন্যদের তথ্যকে স্বাগত জানাবে ঢাকা।

আরো পড়ুন: বিএনপি নতুনভাবে জঙ্গিবাদ শুরু করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক টাইমস ম্যাগাজিনের প্রচ্ছদ লেখা প্রতিবেদন ইতিবাচক অংশই গুরুত্ব দেবে ঢাকা তবে প্রতিবেদনে কিছু অসত্য তথ্যও রয়েছে।

এছাড়া ওয়াশিংটনে পিটার হাসের বিরুদ্ধে ঢাকা কোন আপত্তিপত্র পাঠায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।




এসকে/ 

রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিদেশি কূটনীতিক শাহরিয়ার আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250