বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

কলম্বোতে তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

সংস্কৃতি প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:২১ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

গত শুক্রবার (৭অক্টোবর) সন্ধ্যায় শ্রীলঙ্কার ন্যাশনাল ফিল্ম করপোরেশনের মর্যাদাপূর্ণ থারাঙ্গানি থিয়েটারে আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত আন্তর্জাতিকভাবে প্রশংসিত চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’ প্রদর্শনের মধ্য দিয়ে তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করা হয়। শ্রীলঙ্কায় বাংলাদেশ হাইকমিশনে এ চলচ্চিত্র উৎসব চলছে। উৎসব শেষ হবে আজ (৮ অক্টোবর)।

শ্রীলঙ্কার সিনেমার খ্যাতিমান ব্যক্তিত্বসহ শতাধিক সিনেমাপ্রেমী বৃষ্টি উপেক্ষা করে বাংলাদেশের সিনেমা উপভোগের জন্য থারাঙ্গানি থিয়েটার হলে উপস্থিত হন। শ্রীলঙ্কার ধর্ম ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ভিদুরাহ বিক্রমনায়ক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক জি এল পেরিস, সাবেকমন্ত্রী, পার্লামেন্ট সদস্য পাটালি চম্পিকা রানাওয়াকা এবং কূটনৈতিক মিশনের প্রধানেরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শ্রীলঙ্কার সিনেমার গোল্ডেন স্টার হিসেবে পরিচিত প্রখ্যাত অভিনেত্রী স্বর্ণা মাল্লাওয়ারাচ্চি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। উৎসবের কিউরেটর হিসেবে বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক ও পরিচালক অনোমা রাজাকরুণা প্রদর্শনের আগে চলচ্চিত্রটি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন।

উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশের হাইকমিশনার তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। তিনি বলেন, এ ধরনের চলচ্চিত্র উৎসব বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে সাংস্কৃতিক বন্ধনকে আরও জোরদার করবে। তিনি আশা প্রকাশ করেন যে দুই দেশের সামাজিক-সাংস্কৃতিক সাযুজ্যের কারণে শ্রীলঙ্কার দর্শকেরা প্রদর্শনের জন্য নির্ধারিত সিনেমাগুলোর মর্মার্থ আরও গভীরভাবে অনুধাবন করতে পারবেন।

একে/

কলম্বো বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250