সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

‘স্বামী চাই’ প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় তরুণী!

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০১:৪২ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

কোনোভাবেই মনের মানুষ পাচ্ছেন না, যাকে স্বামী বানাতে পারেন। এ কারণে শেষমেষ নিউইয়র্কের রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে নেমে পড়েছেন মার্কিন তরুণী। তাতে লেখা, ‘স্বামী খুঁজছি’। এমন অদ্ভুত উপায়ে তার জীবনসঙ্গী খোঁজার চেষ্টা সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

২৯ বছর বয়সী ক্যারোলিনা গেটিস বলেন, বন্ধুদের সঙ্গে আমার কথা হয়েছিল যে, ডেটিং অ্যাপে কাজ হচ্ছে না। কারণ এতে চ্যাট করতে অনেক সময় লাগে। এ কারণে স্বামী খুঁজতে প্ল্যাকার্ড নিয়ে হয়তো রাস্তায়ই নেমে যাবেন- এ কথা মজার ছলে বলেছিলেন বন্ধুদের সামনে। তবে শেষপর্যন্ত সত্যিই যে সেই কাজ করবেন, তা তখন বুঝতে পারেননি তিনি।

ইনস্টাগ্রামে ভাইরাল ভিডিওতে দেখা যায়, রাস্তায় ‘স্বামী খুঁজছি’ প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ক্যারোলিনা। আর তা নজরেও পড়ছে অনেকের।

তরুণী বলেন, মানুষের প্রতিক্রিয়া সবসময় ইতিবাচক। এটি আমাকে অনেক শক্তি দেয়। আমার ভালোই লাগছে।


তিনি বলেন, আমি আমার স্বাচ্ছন্দ্যের জায়গা থেকে বেরিয়ে আসার জন্য এটি করি। মানুষ সবসময় বলে, ‘যাও মেয়ে, তোমার স্বামী খুঁজে নাও’। মজার বিষয় হলো, আমি সত্যিই এটি করছি।

কিন্তু এই চেষ্টা কি সফল হবে? এভাবে স্বামী খুঁজে পাবেন ক্যারোলিনা?

একটি ভিডিওতে দেখা যায়, প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকার সময় এক যুবক এসে ক্যারোলিনাকে কোলে তুলে নেন। পরে তরুণী জানান, শেষমেষ এক ব্যক্তি চিহ্ন দেখে আমাকে কোলে তুলে নেয়। তার সঙ্গে এখন আমার যোগাযোগ চলছে। দেখা যাক ভবিষ্যতে কী হয়। এই মুহূর্তে আমরা কেবল কথাই বলছি।

সূত্র: ফক্স নিউজ

ওআ/


তরুণী স্বামী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250