সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

৬০০ মিটার উঁচু পাহাড় থেকে পড়েও জীবিত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১০ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৩

#

৬০০ মিটার উঁচু পাহাড় থেকে নিচে পড়েও অক্ষত আছেন নিউজিল্যান্ডের এক পর্বতারোহী। হাত-পায়ে হালকা ব্যথা পেয়েছেন কেবল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়, নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলের তারানাকি পাহাড় থেকে পড়ে গিয়েছিলেন ওই পর্বতারোহী। তবে নিচে বরফ থাকায় এবং ওই বরফ বেশি শক্ত না হওয়ায় বেঁচে যান তিনি। ভাগ্য ভালো বলেই তিনি বেঁচে যান।

তারানাকি পাহাড়টি বিশ্বের অন্যতম সুউচ্চ ভবন সৌদি আরবের মক্কা ক্লক টাওয়ারের সমান উঁচু। শারদ ইন লন্ডনের দ্বিগুন লম্বা এটি।       

ওই আরোহী একটি দলের সঙ্গে পাহাড়ে আরোহন করছিলেন। এর মধ্যেই শনিবার (৯ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটে। তাঁকে উদ্ধার করার পর পুলিশ জানায়, ওই আরোহী পড়ে যাওয়ার পর বাকিরা তাঁকে খুঁজতে শুরু করেন। পরে তাঁকে অক্ষত পাওয়া যায়।

নিউজিল্যান্ডের মাউন্টেইন সেফটি কাউন্সিল বলছে, তারানাকি পাহাড়টি দেশটির ভয়ংকর পাহাড়গুলোর একটি। ২০২১ সালে এই পাহাড় থেকে নিচে পড়ে দুজন মারা যায়। একই উচ্চতা থেকে পড়ে যান ওই আরোহী। তবে ভাগ্য ভালো হওয়ায় তিনি বেঁচে গেছেন।

ওআ/

পাহাড় জীবিত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250