রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান *** প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ওটিটি

২২ বছর পর ‘লগান’ অভিনেত্রীর অন্য রকম ফেরা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৩

#

‘লগান’ সিনেমায় র‍্যাচেল শেলি ও আমির খান - ছবি: ইনস্টাগ্রাম থেকে

বলিউডের কালজয়ী সিনেমা আমির খানের ‘লগান’ দেখেননি, এমন সিনেমাপ্রেমী হয়ত কমই আছেন। এই সিনেমার ভিনদেশি চরিত্র ‘এলিজাবেথ’ কে নিশ্চই মনে আছে! যিনি কিনা ভারতীয় যুবক ‘ভূবন’ আর্থাৎ আমির খানকে ভালোবেসে ফেলেছিল। আমিরের সেই বিদেশি প্রেমিকা ব্রিটিশ অভিনেত্রী রেচেল শেলি দীর্ঘ ২২ বছর পর আবারও ফিরছেন বলিউডে। সুদীপ শর্মা পরিচালিত ওয়েব সিরিজ ‘কোহরা’-তে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি এই সিরিজের ট্রেলার মুক্তি পেয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, পরিচালক সুদীপ শর্মার হাত ধরে বলিউডে ফিরছেন ‘লগান’-এর বিদেশি আভিনেত্রী রেচেল শেলি। তার ওয়েব সিরিজ ‘কোহরা’-তে রেচেল শেলিকে নেওয়ার বিষয়ে পরিচালক সুদীপ শর্মা বলেন,‘আমি এমন কোনও ব্রিটিশ অভিনেত্রীকে চেয়েছিলাম, যিনি ভারতীয় শ্যুটিং স্টাইল, কাজকর্মের সঙ্গে পরিচিত।’ এছাড়া আমার ওয়েব সিরিজের বাজেটও কম ছিল। তাই নামী, ভীষণ খ্যতনামা কাউকে নেওয়া সম্ভব ছিল না। আর যেহেতু রেচেল এখানে আগে কাজ করেছেন, তাই ওর কাছেই এই কাজের প্রস্তাব রেখেছিলাম। আর উনি যেহেতু লগানে কাজ করেছেন, তাই জানেন যে এখানে শ্যুটিংয়ে কেমন পাগলামো চলে।


থ্রিলার ঘরানার এই ওয়েব সিরিজটির শ্যুটিং হয়েছিল কোভিড পিরিয়ডে। রেচেল ছাড়াও এতে অভিনয় করছেন সুবিন্দর ভিকি, বরুন সোবতি, বরুণ বাদোলা, হারলিন শেঠি এবং মনীশ চৌধুরীর মতো অভিনেতারা। ১৫ই জুলাই নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘কোহরা’। 

আরো পড়ুন: আজ আসছে কোক স্টুডিও বাংলার নতুন গান

‘লগান’ ছাড়াও দ্য কলিং, ’লাইটহাউস সহ বহু ইংরাজি সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী রেচেল শেলি।

এম/


লগান অভিনেত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250