শনিবার, ৪ঠা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা *** আলোচনা-সমালোচনায় মাহবুব মোর্শেদের অনিয়ম ও দুর্নীতি *** দেশে কাশি আর জাপানে হাসি, মেটিকুলাস নকশার রূপ: মুজতবা দানিশ *** বৈশ্বিক সংকটের ছায়ায় রাজপথের রাজনীতি, সংকট বাড়ার শঙ্কা *** উৎপাদন থাকলেও কেন পেট্রোল-অকটেন সংকট? *** সাংবাদিক তানবিরুল মিরাজকে হয়রানি বন্ধের আহ্বান সিপিজের *** শক্তিশালী সরকারকে হটানো গেছে, এই সরকারকেও হটানো সম্ভব: শহিদুল আলম

২২ ও ২৪ ক্যারেট স্বর্ণের পার্থক্য কী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে দামি ও মূল্যবান ধাতু স্বর্ণ। অনেকেই স্বর্ণে বিনিয়োগের কথা ভাবেন। কিন্তু তারা বিনিয়োগের আগে একটি প্রশ্ন সচরাচর করে থাকেন। স্বর্ণের মাপের হিসেবে ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট শব্দ-যুগল নিয়েই তাদের প্রশ্ন। এই দুয়ের মধ্যে পার্থক্য আসলে কোথায়। 

বিষয়টি বোঝার আগে ক্যারেট সম্পর্কে ধারণা রাখতে হবে। ক্যারেট বলতে সোনার বিশুদ্ধতা বা খাঁটির পরিমাণ বোঝায়। অর্থাৎ, স্বর্ণে যত বেশি ক্যারেট থাকবে তার বিশুদ্ধতা তত বেশি হবে। ০ থেকে ২৪ ক্যারেটে এই বিশুদ্ধতা পরিমাপ করা যায়। এই কারণে ২৪ ক্যারেট স্বর্ণকেই খাঁটি সোনা বা বিশুদ্ধ স্বর্ণ বলা হয়।

এখন পরিমাপগতভাবে ২৪ ক্যারেট স্বর্ণের বিশুদ্ধতা ৯৯.৯ শতাংশ। আর ২২ ক্যারেট স্বর্ণের বিশুদ্ধতা কম। তা ৯১ শতাংশ। ২২ ক্যারেটের স্বর্ণে জিংক ও কপারের মতো ধাতুও পাবেন। বিশুদ্ধতার দিকে ২৪ ক্যারেট এগিয়ে থাকলেও স্থায়ীত্বের দিকে ২২ ক্যারেট এগিয়ে। যেহেতু অন্য ধাতু মিশ্রিত আছে তাই এর স্থায়ীত্ব বেশি।

আরো পড়ুন: একটা ধূলিকণার চেয়েও ছোট এই ব্যাগ দিয়ে আপনি কী করবেন?

২৪ ক্যারেটের স্বর্ণ নরম হওয়ায় এটি দিয়ে অলঙ্কার বানানো যায় না। তবে অনেকেই জানেন না যে ২২ ও ২৪ এর মাঝে ২৩ ক্যারেটও রয়েছে। এই স্বর্ণকেই সবচেয়ে খাঁটি বলে মনে করা হয়। এই স্বর্ণের ৯৫.৮ শতাংশ খাটি। বাকি অংশ ধাতুর মিশ্রণ। উচ্চমানের স্বর্ণের গয়নার ক্ষেত্রে ২৩ ক্যারেট আদর্শস্থানীয়। বিনিয়োগের কাজে ২৪ ক্যারেট বেশি ব্যবহৃত হয়। তবে আপনি গয়না গড়তে চাইলে ২৪ ক্যারেট অবশ্যই বাছাই করতে পারবেন না।

এম এইচ ডি/ আই. কে. জে/ 

২৪ ক্যারেট স্বর্ণ মূল্যবান ধাতু অলঙ্কার গয়না

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250