মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

১২ কোটি ৪৬ লাখ টাকা দানকর পরিশোধ করেছেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫৬ অপরাহ্ন, ২৬শে জুলাই ২০২৩

#

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস - ছবি: সংগৃহীত

আদালতে লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) খারিজ হওয়ার পর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাওনা ১২ কোটি ৪ লাখ টাকার দানকর পরিশোধ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

গতকাল মঙ্গলবার একটি পে-অর্ডারের মাধ্যমে এই অর্থ পরিশোধ করেন তিনি। সাউথইস্ট ব্যাংক লিমিটেডের মাধ্যমে এ অর্থ পরিশোধ করা হয়েছে। ড. ইউনূসের পক্ষে তাঁর ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি মো. রুহুল আমিন সরকার সাউথইস্ট ব্যাংকের প্রিন্সিপাল শাখায় এ টাকা জমা দেন। পাশাপাশি বকেয়া দানকর প্রদান করে এ-সংক্রান্ত একটি চিঠি দিয়ে কর কমিশনারকে অবহিত করেন তিনি।

এ বিষয়ে এনবিআরের কর অঞ্চল-১৪-এর উপকমিশনার মো. আল আমিন গণমাধ্যমকে বলেন, ‘আমরা ড. ইউনূসের দানকর বাবদ অর্থের চেক পেয়েছি।’

এনবিআরের কাছে লেখা চিঠিতে ড. ইউনূসের ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি রুহুল আমিন সরকার বলেন, ‘বকেয়া দানকর পরিশোধের জন্য কর অঞ্চল থেকে যে নোটিশ দেওয়া হয়, তার পরিপ্রেক্ষিতে করদাতা ড. মুহাম্মদ ইউনূস সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেন। আপিল বিভাগ দানকর মামলায় হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন, যা করদাতা সংবাদমাধ্যম থেকে অবহিত হন।’

রায় অনুযায়ী দানকর বাবদ মোট ১২ কোটি ৪৬ লাখ ৭২ হাজার ৬০৮ টাকা সাউথইস্ট ব্যাংকে পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করেছেন ড. ইউনূস।

আইনজীবীর তথ্যমতে, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ট্রাস্ট, ইউনূস ফ্যামিলি ট্রাস্ট ও ইউনূস সেন্টার ট্রাস্ট—এই তিন ট্রাস্টে ড. ইউনূস অর্থ দান করেন। ওই তিনটি ট্রাস্টে তাঁর দান করা অর্থের পরিমাণ ৭৬ কোটি ৭৩ লাখ ৩৪ হাজার টাকা। দানের বিপরীতে ২০১১-১২, ২০১২-১৩ ও ২০১৩-১৪ করবর্ষের জন্য ‘দানকর’ হিসেবে ১৫ কোটি ৩৯ লাখ ১৬ হাজার ৮০০ টাকা আরোপ করে আয়কর কর্তৃপক্ষ।

আরো পড়ুন:ছেঁড়া-ফাটাসহ সব ধরনের পুরনো নোট তুলে নেবে বাংলাদেশ ব্যাংক

এর বিরুদ্ধে ড. ইউনূসের পৃথক তিনটি আপিল আবেদন করেন। তবে দাবি করা ১৫ কোটির বেশি টাকার মধ্যে আপিল দায়েরের শর্তানুযায়ী ড. ইউনূস ইতিমধ্যে ৩ কোটি টাকা পরিশোধ করেছেন। ২৩ জুলাই ড. মুহাম্মদ ইউনূসের করা পৃথক তিনটি লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ। ফলে দানকরের অবশিষ্ট টাকা গতকাল কর কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন ড. ইউনূস।

এম/


নোবেলজয়ী এনবিআর ড. ইউনূস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250