মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

প্রথম কোনো বিয়ে বাড়িতে গোটা পরিবারসহ যাচ্ছেন সানি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৪ পূর্বাহ্ন, ১৪ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

সানি লিওন। যার বর্তমান পরিচয় তিনি একজন বলিউড অভিনেত্রী। কিন্তু একসময় কাজ করেছেন নীল সিনেমার জগতে। সেই দুনিয়া থেকে বিদায় নিয়ে স্বামী-সংসার নিয়েই ব্যস্ত সময় পার করছেন। 

সম্প্রতি ইনস্টাগ্রামে স্বামী ড্যানিয়েল ওয়েবার এবং তিন সন্তানকে নিয়ে একটি পারিবারিক ছবি পোস্ট করেন সানি। মুম্বাইয়ে চলচ্চিত্র নির্মাতা কৃষ্ণা ভাটের বিয়ের রিসেপশনে যাওয়ার আগে পরিবারের সঙ্গে এই ছবি তুলেছেন অভিনেত্রী। জানিয়েছেন, এই প্রথম কোনো বিয়ে বাড়িতে তারা। গোটা পরিবার একসঙ্গে যাচ্ছেন।

আরো পড়ুন: আমার দোষ হলে শাকিবের সঙ্গে সংসার করতে চাইতাম না: বুবলী

ছবিতে, সানিকে আকাশি নীল রঙের লেহেঙ্গায় দেখা যাচ্ছে। কানে হীরের বড় দুল। ড্যানিয়েলের পরনে সিল্কের কুর্তার সঙ্গে নীল শেরওয়ানি। ছোট্ট নিশার পরনে ছিল উজ্জ্বল হলুদ এবং গোলাপি রঙের লেহেঙ্গা। সানির দুই ছেলে নোহা এবং আশেরও একই রকমের সবুজ কুর্তা-পাজামা পরেছে। 


ছবিটি শেয়ার করে সানি ক্যাপশনে লিখেছেন, ‘বিয়ের জন্য আমাদের প্রথম পারিবারিক সফর!! অনেক উত্তেজনাপূর্ণ!’ অভিনেত্রী নিজের সিঙ্গেল কিছু ছবিও পোস্ট করেছেন। যেখানে প্রশংসা এবং ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

সম্প্রতি অনুরাগ কাশ্যপের ছবি 'কেনেডি'র হাত ধরে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়েছেন সানি। কান-এ দেখানো হয়েছে সানি লিওন অভিনীত 'কেনেডি'। বলি তারকাদের মতো 'কান'-এর রেড কার্পেটে অংশগ্রহণ করেছেন এই অভিনেত্রী।

এর আগে, ২০১২ সালে পূজা ভাটের থ্রিলার ‘জিসম ২’-র হাত ধরে বলিউডে পা রেখেছিলেন সানি। পরে ‘বিগ বস ৫’ এ অংশ নিয়ে আলোচনায় উঠে আসেন।

এসি/আইকেজে 



স্বামী-সন্তান সানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250