মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

সালমানকে জন্মদিনে কেন শুভেচ্ছা জানাননি, জানালেন শাহরুখ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৪ অপরাহ্ন, ২৯শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

পেশাগত জীবনে বলিউডের প্রধান দুই স্তম্ভ শাহরুখ খান ও সালমান খান। বাস্তবে তারা ভাই কিংবা বন্ধু। ক্যারিয়ারের শুরুর দিক থেকেই তাদের মধ্যে হৃদ্যতার সম্পর্ক। মাঝে কিছুটা ভাটা পড়েছিল বটে। তবে সেটা সারিয়ে ভ্রাতৃত্ব অটুট রেখেছেন তারা।

বুধবার (২৭শে ডিসেম্বর) ছিল বলিউড ভাইজান সালমান খানের ৫৮তম জন্মদিন। নিজের জীবনের বিশেষ এই দিনে সহশিল্পী-নির্মাতাদের শুভেচ্ছা বার্তায় ভেসেছেন তিনি। 

তবে এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমানকে কোনো শুভেচ্ছা জানাতে দেখা যায়নি বন্ধু শাহরুখ খানকে। বিষয়টি নজরে পড়ে নেটিজেনদেরও। ভাইজানের জন্মদিনে বলিউড বাদশাহ কেন নীরব ছিলেন, সেই প্রশ্ন ওঠে নেটদুনিয়াতে। 

যেই প্রশ্নের উত্তর দিয়েছেন শাহরুখ। বুধবার বিকেলে টুইটারে ভক্তদের সঙ্গে আড্ডায় বসেন কিং খান। যেখানে তাদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। আর সেখানেই এক ভক্ত সালমান খানের একটি ছবি পোস্ট করে শাহরুখের উদ্দেশে বলেন, ‘আজ বড় ভাই সালমান খানের জন্মদিন’।

আরো পড়ুন: কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর বাড়ি-গাড়ি-সম্পত্তি নেই

এই মন্তব্যের জবাবে শাহরুখ খান বললেন, ‘হ্যাঁ, আমি জানি এবং তাকে শুভেচ্ছাও জানিয়েছি। আমি এসব সোশ্যাল মিডিয়ায় করি না, কারণ সম্পর্কটা তো ব্যক্তিগত; তাই না? আর হ্যাঁ, ভাইয়ের এই ছবিটা কিন্তু দারুণ!’

শাহরুখের এমন উত্তরের পরে সালমান ভক্তরাও তাদের প্রশ্নের জবাব পেয়ে গেছেন। সোশ্যাল মিডিয়ায় না হলেও ব্যক্তিগতভাবে কিং খান যে বলিউড ভাইজানকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন সেটাই বোঝা গেল তার টুইটে।

উল্লেখ্য, শাহরুখ-সালমানের বলিউড ক্যারিয়ার প্রায় তিন যুগের। সর্বশেষ ‘টাইগার ৩’ সিনেমায় একসঙ্গে দেখা গেছে এই জুটিকে। এছাড়া শাহরুখের পাঠান সিনেমাতেও ক্যামিও চরিত্রে হাজির ছিলেন সালমান। 

এসি/ আই.কে.জে/

শাহরুখ সালমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250