মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

সামরিক অভ্যুত্থান, নাইজারের প্রেসিডেন্ট আটক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৩ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

দেশে সহিংসতা বৃদ্ধি ও অপশাসন বেড়ে যাওয়ায় আফ্রিকার দেশ নাইজারের সেনাবাহিনীর একটি অংশ ক্ষমতা দখল করেছে। তারা সব সীমান্ত বন্ধ করে দিয়েছে। জারি করেছে কারফিউ। গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্টকে গ্রেপ্তার করেছে। এই গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

জানা যায়, আফ্রিকার দেশ নাইজারে সামরিক অভ্যুত্থান ঘোষণা করেছেন একদল সৈন্য। দেশটির জাতীয় টেলিভিশনে অভ্যুত্থানের ঘোষণা দেন তারা। এর আগে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে আটক করেন সৈন্যরা।

বুধবার (২৬ জুলাই) রাতে একদল সৈন্য জাতীয় টেলিভিশনে ঘোষণা করেন, প্রেসিডেন্টকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে।

অভ্যুত্থান ঘোষণা করে কর্নেল আমাদু আবদরামান জানান, দেশের সীমান্তগুলো বন্ধ করা হয়েছে এবং দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে। এ সময় দেশটির প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর আরও ৯ কর্মকর্তা তাকে ঘিরে ছিলেন।

কর্নেল আমাদু আবদরামান বলেন, দেশজুড়ে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং অপশাসন বেড়ে যাওয়ায় নাইজারের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এ সময় তিনি বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এর আগে ২০২১ সালের মার্চ মাসে নাইজারে একটি ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টাও হয়েছিল। প্রেসিডেন্ট হিসাবে বাজুমের শপথ নেওয়ার কয়েক দিন আগে একটি সামরিক ইউনিট প্রেসিডেন্ট প্রাসাদ দখলের চেষ্টা করেছিল।

আরো পড়ুন: পদত্যাগের ঘোষণা দিলেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী

এদিকে যুক্তরাষ্ট্র বাজুমের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন নিউজিল্যান্ডে সাংবাদিকদের বলেন, ‘আমি আজ সকালে প্রেসিডেন্ট বাজুমের সঙ্গে কথা বলেছি। আমি এটা স্পষ্ট করছি যে নাইজারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্র তাকে দৃঢ়ভাবে সমর্থন করে। আমরা তার দ্রুত মুক্তির দাবি করছি।’

এম এইচ ডি/ আইকেজে 

সেনাবাহিনী আফ্রিকা নাইজার কারফিউ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250