মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

বলিউড

সময়ের সঙ্গে সঙ্গে ‘না’ বলার ক্ষমতা আমার রয়েছে: রেখা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০১ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৩

#

বলিউড অভিনেত্রী রেখা - ছবি: সংগৃহীত

বলিউডের এভারগ্রিন অভিনেত্রী রেখা সবসময়ই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনাকে এড়িয়ে চলেন। সম্প্রতি এক ম্যাগাজিনে ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে অনেক অজানা কথা ভাগ করে নিলেন বলিউডের ‘উমরাও জান’। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এই ম্যাগাজিন সাক্ষাৎকারে রেখা জানান, ‘আজকের দিনে তরুণ প্রজন্মের মধ্যে অসাধারণ দক্ষতা রয়েছে, ওরা খুব প্রতিভাবান। আমি ওদের পথচলার শুরুটা দেখে খুব খুশি হই। আমার আনন্দ লাগে এই উত্থানটা দেখতে। আমার সঙ্গে ওরা একাত্ম হতে পারে দেখে ভালো লাগে, যেখানে আমার প্রজন্মের কত অভিনেত্রীকে নতুনরা আজ ভুলে গিয়েছে। ওরা কিন্তু আমার কাজকে মান্যতা দেয়, যা অল্প-স্বল্প কাজ এখন আমি করি, সেটাও এই শিল্পের প্রতি ভালোবাসা থেকেই।’ কেন অভিনয় থেকে দূরে রয়েছেন এমন প্রশ্নে তার জবাব- ‘সময়ের সঙ্গে সঙ্গে এখন ‘না’ বলার ক্ষমতা আমার রয়েছে'। 


 বলিউডের ‘উমরাও জান’ রেখা 

এদিকে একই সাক্ষাৎকারে রেখাকে নিয়ে বর্তমান বলি তারকাদের মতামতও উঠে এসেছে। সেখানে শাহরুখ খান জানান ‘রেখার ক্যারিশ্মা তুলনাহীন’, দীপিকা জানান, ‘রেখার ব্যক্তিত্ব একদম চুম্বকের মতো। ওনার একটা চাউনিতেই সমস্ত দর্শক মন্ত্রমুগ্ধ হয়ে যায়, ওনার পারফর্ম্যান্স নিঃসন্দেহে আমাদের জন্য মাস্টারক্লাস’। 

ম্যাগাজিনটির কভারশ্যুটে কাঞ্জিভরাম শাড়িতেই লেন্সবন্দি হয়েছেন রেখা। সঙ্গে হিরের গয়না, সিঁথি রাঙানো সিঁদুরে, মুখে বয়সের ছাপ নেই একবিন্দুও । 

সত্তর ও আশির দশকে হিন্দি সিনেমায় একচেটিয়া রাজত্ব করেছেন রেখা। ‘উমরাও জান’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার ঝুলিতে যায় তার। এছাড়াও ‘খুবসুরত’, ‘ঘর’, ‘জুদাই’, ‘খুন ভরি মাংগ’, ‘সিলসিলা’-র মতো অজস্র হিট ছবিতে অভিনয় করেছেন রেখা। 


বলিউডের এভারগ্রিন অভিনেত্রী রেখা 

বড়পর্দা থেকে দীর্ঘদিন গায়েব রয়েছেন রেখা। ২০১৫ সালে আর বাল্কি-র ‘শামিতাভ’ সিনেমায় শেষ অভিনয় করেছিলেন তিনি। পরে ‘ইয়ামলা পাগলা দিওয়ানা: ফির সে’ সিনেমাতে একটি গানে দেখা মেলে রেখার। 

আরো পড়ুন: আবারও নেটিজেনদের নজর কেড়েছেন শিল্পা শেঠি

তবে সম্প্রতি স্টার প্লাসের জনপ্রিয় মেগা সিরিয়াল ‘গুম হ্যায় কিসি কি প্যায়ার মে’র প্রচার ঝলকে দেখা মিলেছে রেখার। এই শো-এর সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে রেখা। 

এম/  


বলিউড এভারগ্রিন অভিনেত্রী রেখা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250