রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান *** প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সড়কে গণপরিবহন পর্যাপ্ত, নেই কোনো ভোগান্তি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৭ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

বিএনপির ডাকা সপ্তম ধাপের ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনেও রাজধানীতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। নির্বিঘ্নে গন্তব্যে যেতে পারছে মানুষ। এছাড়া যানবাহনের অভাবে যাত্রীদের ভোগান্তিও চোখে পড়েনি, চলাচল করছে পর্যাপ্ত গণপরিবহন।

তবে ভোর থেকে রাজধানীর বেশিরভাগ সড়কে স্বাভাবিকের চেয়ে যানবাহন কিছুটা কম থাকলেও কোথাও কোথাও ছিল হালকা যানজট। আবার কোথাও বাস থাকলেও ছিল যাত্রীর সংকট।

সোমবার (২৭শে নভেম্বর) রাজধানীর জিরো পয়েন্ট, বঙ্গবন্ধু স্কয়ার, গুলিস্তান, টিকাটুলী, সায়েদাবাদ, যাত্রাবাড়ী চৌরাস্তা, শনির আখড়া, কাজলা, রায়েরবাগ, মালিবাগ ও মগবাজার এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রাজধানীর সড়কে চলাচল করতে দেখা গেছে বাস, সিএনজি, প্রাইভেটকার, মাইক্রোবাস, রিকশা, মোটরসাইকেল, পণ্যবাহী গাড়ি ও লেগুনাসহ বিভিন্ন যানবাহন। তুরাগ পরিবহনের বাসচালক বলেন, রাস্তায় গাড়ি আছে কিন্তু যাত্রী কম। কোথাও তেমন যানজট নেই। কম সময়েই গন্তব্যে যেতে পারছি।

আরো পড়ুন: সারাদেশে ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

একই পরিবহনের যাত্রী সুভাস করিম বলেন, রাস্তায় গাড়ি পেতে কষ্ট হয় নাই। অবরোধ মনে করে একটু ভয় লাগছে। আশা করছি সময় মতো অফিসে যেতে পারব।

রাজধানীর জিরো পয়েন্ট মোড়ে গাড়ির চাপ দেখো গেছে। যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ কর্মীদেরও ছোটাছুটি করতে দেখা গেছে। সিগন্যালে কিছুক্ষণের জন্য গাড়ি আটকে থাকলেও গুরুত্বপূর্ণ এ স্থানটিতে তেমন যানজট ছিল না।

এসি/ আই. কে. জে/


গণপরিবহন ভোগান্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250