সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

শাহরুখ- দীপিকার ভিডিও ফাঁস

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৫ পূর্বাহ্ন, ১৯শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

 ‘পাঠান’ সাফল্যের রেশ কাটতে না কাটতেই বলিউড বাদশাহ শাহরুখ খান ব্যস্ত হয়ে পড়েছেন তার পরবর্তী সিনেমা ’জওয়ান’র শুটিং নিয়ে। দক্ষিণী নির্মাতা অ্যাটলির সিনেমাটির কয়েকদিন আগেই পোস্টার প্রকাশিত হয়েছে। এবং সেই সাথে 'জওয়ান এর ছবি ফাঁস না করার অনুরোধ করা হয় শাহরুখের ফ্যান পেজ থেকে। তারপরেও কেউ বা কারা সেটে গোপন ক্যামেরায় ছবি তুলে আবারও ফাঁস হলো শুটিং ফ্লোরের দৃশ্য।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি মুম্বাইতে দীপিকার সঙ্গে জোয়ান সিনেমার একটি গানের শুটিং করছিলেন কিং খান। সেখানেই কোনোভাবে প্রবেশ করেছিল গোপন ক্যামেরা। সেই ছবিই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে।

প্রতিবেদনে বলা হয়েছে 'জওয়ান'-এর মহড়া থেকে ফাঁস হওয়া ছবি গুলোতে শাহরুখ-দীপিকা দুজনকে সাদা শার্ট ও কালো প্যান্টে দেখা যাচ্ছে। তাদের দুজনের গলাতেই লাল রঙের সার্টিন টাই ও হাতে লাল ব্লেজার। কোনো ছবিতে শাহরুখ-দীপিকাকে কানে কানে কথা বলতে, আবার কোনোটিতে হাসতে দেখা যাচ্ছে। আপাতত নেটদুনিয়া বুঁদ হয়ে রয়েছে শাহরুখ-দীপিকার রসায়নে। জানা যাচ্ছে, এ গানটির কোরিওগ্রাফি করছেন ফারহা খান। কিছুদিন আগে জওয়ানের সেট থেকে অ্যকশন দৃশ্যও ফাঁস হয়েছিল।

জওয়ানে শাহরুখ দ্বৈত চরিত্রে অভিনয় করছেন বলে জানা যাচ্ছে। প্রথমে জুন মাসে এ সিনেমা মুক্তি পাওয়া কথা ছিল। তবে এখন শোনা যাচ্ছে মুক্তির তারিখ পেছাতে পারে।

এর আগে পরিচালক অ্যাটলির প্রশংসা করে শাহরুখ টুইটারে লিখেছিলেন, ‘উনি হলেন জনগণ পরিচালক এবং ভীষণ পরিশ্রমী। ওর স্ত্রী এবং উনি দুজনেই ভীষণ ভালো মানুষ।’  কিং খানের টুইটের উত্তরে অ্যাটলি লেখেন, ‘স্যার আপনাকে ভালোবাসি, স্যার। যদি কঠোর পরিশ্রমের কথা আসে তাহলে আপনি তাতা রাজা। আপনি দর্শক এবং অনুরাগীদের যেকোনো কিছুর চেয়ে বেশি সম্মান করেন। প্রতিটি ছবিতে আপনি যে পরিশ্রম করেছেন তার তুলনা হয় না’।

‘পাঠান’-এর পর শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘জওয়ান’ নিয়ে ব্যাপক উন্মাদনায় ছিল সিনেমাপ্রেমীরা। কিন্তু এর মধ্যেই নতুন ছবির ওই দৃশ্য প্রকাশের পর থেকেই রীতিমতো হইচই পড়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

প্রসঙ্গত, জোওয়ান সিনেমায়  দীপিকাকে কয়েকটি বিশেষ দৃশ্যে দেখা গেলেও  শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী তারকা অভিনেত্রী নয়নতারা। এ ছাড়া অন্যান্য চরিত্রে আরও রয়েছেন বিজয় সেতুপতি, সানিয়া মলহোত্রা, ঋদ্ধি ডোগরা।

এম/

আরো পড়ুন:

আবারও একসঙ্গে চঞ্চল-শাওন

শাহরুখ খান দীপিকা বলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250