শনিবার, ৪ঠা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা *** আলোচনা-সমালোচনায় মাহবুব মোর্শেদের অনিয়ম ও দুর্নীতি *** দেশে কাশি আর জাপানে হাসি, মেটিকুলাস নকশার রূপ: মুজতবা দানিশ *** বৈশ্বিক সংকটের ছায়ায় রাজপথের রাজনীতি, সংকট বাড়ার শঙ্কা *** উৎপাদন থাকলেও কেন পেট্রোল-অকটেন সংকট?

ইউরোপ

রানি এলিজাবেথের প্রথম মৃত্যুবার্ষিকীতে থাকছে না কোনো আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৫ অপরাহ্ন, ৫ই আগস্ট ২০২৩

#

রানি দ্বিতীয় এলিজাবেথ - ছবি: সংগৃহীত

আগামী সেপ্টেম্বরের ৮ তারিখ রানি দ্বিতীয় এলিজাবেথের প্রথম মৃত্যুবার্ষিকী। কিন্তু তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোনও আয়োজন করবেন না ছেলে রাজা তৃতীয় চার্লস। শুক্রবার (৪ আগস্ট) রাজ পরিবারের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, আগামী ৮ সেপ্টেম্বর রানির প্রথম মৃত্যুবার্ষিকীতে তার ছেলে রাজা তৃতীয় চার্লস অত্যন্ত নিভৃতে দিনটি কাটাবেন। এ ক্ষেত্রে চার্লস আদতে তার মায়েরই পদাঙ্ক অনুসরণ করছেন। রানি তৃতীয় এলিজাবেথও তার বাবার মৃত্যুবার্ষিকী নীরবে পালন করতেন।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজা হন ৭৪ বছর বয়সী চার্লস। ৯৬ বছর বয়সী রানির মৃত্যুতে যুক্তরাজ্যজুড়ে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে ১০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছিল। রানির অন্ত্যেষ্টিক্রিয়ার দিনে হাজার হাজার মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান।

ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির শেষকৃত্য সম্পন্নের পর ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর সেনারা রানির কফিন বহন করে উইন্ডসর ক্যাসলে নিয়ে যাচ্ছেন। এ সময় রাজা তৃতীয় চার্লসসহ রাজপরিবারের সদস্যরাও সঙ্গে ছিলেন। গতকাল যুক্তরাজ্যের লন্ডনে।

আরো পড়ুন: কেন বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন ট্রুডো-সোফি দম্পতি

তবে বাকিংহাম প্যালেসের মুখপাত্র বলেছেন, রানির প্রথম মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রীয় কোনো আয়োজন থাকবে না। রাজা তৃতীয় চার্লস এবং তার স্ত্রী ক্যামিলা নীরবে-নিভৃতে দিনটি পার করবেন।

এম/


ইউরোপ রানি দ্বিতীয় এলিজাবেথ মৃত্যুবার্ষিকী বাকিংহাম প্যালেস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250