মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

যিনি নিরপেক্ষ থাকবেন, তারই রাষ্ট্রপতি হওয়া উচিত: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৪৩ পূর্বাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

রাজনৈতিক ডামাডোলের মধ্যে এক উত্তেজনাপূর্ণ সময়ে আজ সোমবার নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মোঃ সাহাবুদ্দিন। তিনি এখন বঙ্গভবনের নতুন বাসিন্দা। তিনি এমন এক সময় রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন, যখন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ বেড়েই চলেছে।

এদিকে নতুন রাষ্ট্রপতির শপথের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, ‘এই রাষ্ট্রপতি নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কারণ রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়াটাই তো অগণতান্ত্রিক এবং অবৈধ। সংসদে আওয়ামী লীগের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা আছে, আর বর্তমান সংসদের সদস্যরাই তাকে ভোট দিয়েছেন। অথচ এই সংসদই তো গণতান্ত্রিক নয়, দেশের মানুষের ভোটে নির্বাচিত নয়। সুতরাং এর বেশি বলতে চাই না।’

ফখরুল বলেন, ‘দেশের রাষ্ট্রপতি পদে অবশ্যই এমন ব্যক্তির থাকা উচিত, যিনি রাষ্ট্রের সর্বোচ্চ এ পদের মর্যাদা রক্ষা করতে পারবেন, যার কাছে সবাই যেতে পারবে, যার সঙ্গে সবাই কথা বলতে পারবে। দল-মত নির্বিশেষে সর্বক্ষেত্রে তিনি একটা নিরপেক্ষতা অবলম্বন করবেন, রাষ্ট্রের স্বার্থে সবার জন্য সমানভাবে কাজ করবেন। কিন্তু আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতির কাছ থেকে এমন আশা করা যায় না। ফলে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আমরা কিছুই ভাবছি না। আমরা এখন গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আন্দোলনে রয়েছি। আগে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা নিশ্চিত করা দরকার। আমাদের মূল ফোকাস হচ্ছে এই অবৈধ আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে নির্বাচন করা।’

এম/

আরো পড়ুন:

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়ে চীনা প্রেসিডেন্টের চিঠি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি রাষ্ট্রপতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250