সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

মোট কতবার কাবা শরিফ পুনঃনির্মাণ করা হয়েছে?

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৬ অপরাহ্ন, ১১ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত।

সৌদি আরবের মক্কা মুকাররমায় অবস্থিত পবিত্র কাবা শরিফ মুসলিমদের নিকট পৃথিবীর সবচেয়ে পবিত্রতম স্থান। কাবা অভিমুখী হয়েই তারা তাদের প্রধানতম ইবাদত সালাত আদায় করে থাকেন এবং এটিই জমিনে নির্মিত সর্বপ্রথম ঘর, মহান আল্লাহর ঘর। মহান আল্লাহ এ প্রসঙ্গে বলেন, নিঃসন্দেহে সর্বপ্রথম মানুষের জন্য নির্ধারিত ঘর সেটাই, যা মক্কায় অবস্থিত এবং সারা বিশ্বের মানুষের জন্য হিদায়াত ও বরকতপূর্ণ। (সুরা আল-ইমরান, আয়াত: ৯৬)

তবে কখন নির্মিত হয়েছিল কাবা—এ নিয়ে তাফসিরের কিতাবাদিতে বিভিন্ন বর্ণনা এসেছে। মুজাহিদ (রহ.) বলেন, ‘পৃথিবী সৃষ্টির দু'হাজার বছর আগে আল্লাহ কাবাকে সৃষ্টি করেছেন।’ হজরত আলি ইবনু আবি তালিব (রা.) বলেন, “আদম সৃষ্টিরও আগে আল্লাহ তায়ালা ফিরিশতাদের বললেন, ‘যাও, যমিনে একটা ঘর নির্মাণ করো এবং সেটার তাওয়াফ করো।’ পরবর্তীতে আদম আলিইহিস সালামও সেই ঘরের নির্মাণকাজ করেন এবং তাওয়াফ করেন।


ছবি: সংগৃহীত

তা ছাড়া, নির্মাণের পরে একাধিক বার কাবাগৃহের পুনঃনির্মাণ হওয়ার কথা ইতিহাসে পাওয়া যায়। ইসলাম আগমনের আগে ও পরে সর্বমোট সাতবার কাবাঘরের পুনঃনির্মাণ হয়। ইসলামি যুগের আগে সবার আগে কাবা নির্মাণে হাত দেন হজরত ইবরাহিম খলিলুল্লাহ (আঃ)। একাজে তাঁকে সহায়তা করেন তাঁর পুত্র হজরত ইসমাইল (আ.)। দ্বিতীয় বার কাবা পুনঃনির্মাণ করেন আমালিকা সম্প্রদায়। তৃতীয় বার জুরহুম সম্প্রদায় ও চতুর্থ বার মক্কার কুরাইশ বংশ- এসময় কুরাইশদের সঙ্গে পুনঃনির্মাণে অংশ নেন যুবক মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনি সম্মানিত পাথর হাজরে আসওয়াদ স্থাপন করেন। ইসলাম আগমনের আগে এই মোট চারবার কাবা শরিফের পুনঃনির্মাণ হয়।

আরো পড়ুন: ইসলামে মানুষের স্বভাবজাত চাহিদাও ইবাদত

ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে পবিত্র এই গৃহ তিন তিনবার পুনঃনির্মিত হয়েছে। প্রথমবার আব্দুল্লাহ ইবনে জুবাইর (রা.), দ্বিতীয়বার হাজ্জাজ বিন ইউসুফ আস সাকাফি এবং সবশেষে উসমানি খলিফা মুরাদ খানের আমলে (১০৩২-১০৫০ হিজরি) স্বল্প পরিসরে কাবা ঘরের পুনঃনির্মাণের কথাও ঐতিহাসিকদের কেউ কেউ উল্লেখ করেছেন।

সূত্র: আল জাজিরা

এম এইচ ডি/

কাবা শরিফ ইসলাম সৌদি আরব মক্কা মুকাররমা মুসলিম ইসলাম কুরাইশ বংশ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250