সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

মায়ামিতে মেসির ম্যুরালে বেকহামের তুলির আঁচড়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২২ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের আগমন বলে কথা! তর্ক সাপেক্ষে যিনি এই শতাব্দীর সেরা, তাঁকে বরণ করে নিতে মায়ামিজুড়ে সাজ সাজ রব বিরাজ করাই তো স্বাভাবিক, হয়েছেও তা–ই।

লিওনেল মেসির যুক্তরাষ্ট্রে আসার ঘোষণার পর থেকেই দেশটির ফুটবল–জগতে শুরু হয়েছে অন্য রকম উন্মাদনা। মেসির জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ইন্টার মায়ামির সমর্থকেরা। ভক্তদের অপেক্ষার অবসান শিগগিরই হতে চলেছে। সব ঠিক থাকলে আগামীকাল ইন্টার মায়ামিতে যোগ দেবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। আর রোববার তাঁকে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি।


ছবি: সংগৃহীত

ক্লাব ইতিহাসের সবচেয়ে বড় তারকাকে বরণ করে নিতে ইন্টার মায়ামি এখন প্রস্তুত। পিএসজি ছেড়ে মেসির মায়ামিতে যাওয়ার ঘোষণার পর শহরের একটি ভবনের দেয়ালে তাঁর বিশাল ম্যুরাল আঁকা হয়েছিল। মেসির আগমন উপলক্ষে এবার ম্যুরালটিতে নতুন করে রং করানো হচ্ছে। 

কারুশিল্পীদের এই রং করার কাজ কে দেখভাল করছেন জানেন? স্বয়ং ডেভিড বেকহাম, ইন্টার মায়ামির সহ–মালিক!

বেকহামের স্ত্রী ভিক্টোরিয়া আজ ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, কারুশিল্পীরা ক্রেনে চড়ে হাস্যোজ্জ্বল মেসির ম্যুরাল রং করছেন আর বেকহাম সেটা তদারকি করছেন। তাঁরা মেসির দাঁতগুলোতে সাদা রং করছিলেন। 

এ সময় ভিক্টোরিয়াকে বলতে শোনা যায়, ‘আমার মনে হয়, ডেভিড (বেকহাম) দারুণ কাজ করছে। আমরা মাত্র কদিন হলো মায়ামিতে এসেছি। কিন্তু সে এসেই এই কাজে লেগে পড়েছে। দেখুন, এটা (মেসির ম্যুরাল) কী বিশাল। এমন কি কোনো কাজ আছে, যেটা ডেভিড বেকহাম পারে না? সে ওখানে (ক্রেনে) চড়েছে রং করার জন্য। যে মানুষটিকে মেসির ম্যুরালের দাঁতগুলো সাদা রং করতে দেখলেন, সেটা বেকহামই ছিল। আমি অভিভূত।’

আরো পড়ুন: যেভাবে বাংলাদেশ থেকে সংগ্রহ করা যাবে বিশ্বকাপের টিকিট

পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে এখন যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন মেসি। ধারণা করা হচ্ছে, ইন্টার মায়ামির সঙ্গে তিনি আড়াই বছরের চুক্তি করবেন। ২১ জুলাই লিগ কাপে ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে তাঁর অভিষেক হতে পারে।

এম/




বেকহাম তুলি আঁচড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250