সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

ভূমিকম্পের পূর্বাভাস দেবে গুগল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২১ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৩

#

ভূমিকম্প হওয়ার আগে ব্যবহারকারীকে সতর্ক করা হবে। সম্প্রতি এমন তথ্য জানিয়েছে সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম গুগল। 

আগে থেকেই ভূমিকম্পের পূর্বাভাস পাওয়া গেলে মানুষ সতর্ক হতে পারবেন। নিরাপদ স্থানে সরে যেতে পারবেন। এবার সেই ব্যবস্থাই করলো গুগল।

বুধবার (২৭ সেপ্টেম্বর) ছিল গুগলের ২৫তম জন্মদিন। সেদিনই এই বিশেষ ফিচার আনার ঘোষণা করলো গুগল। জনপ্রিয় সার্চ ইঞ্জিন সংস্থা জানিয়েছে, কম্পন শনাক্ত করবে ছোট আকারের ‘সিসমোমিটার’। ভূমিকম্পের তীব্রতা শনাক্ত করতে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে একটি সেন্সর কাজ করবে।

আরো পড়ুন : গুগলের ২৫তম জন্মদিন আজ

সার্চ ইঞ্জিন সংস্থার সিইওর দাবি, অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের এলাকায় ভূমিকম্পের স্বয়ংক্রিয় আগাম সতর্কবার্তা প্রদানের চেষ্টা করা হবে। সতর্কতা পরিষেবা মিলবে অ্যান্ড্রয়েড ৫ এবং এই অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণগুলিতে। আসলে অ্যান্ড্রয়েড অপরেটিং সিস্টেমে রয়েছে অ্যাক্সিলোমিটার। যা এক্ষেত্রে ছোট আকারের সিসমোমিটার হিসেবে কাজ করবে।

গুগল এক ব্লগে দাবি করেছে, ইন্টারনেট বার্তার গতিবেগ আলোর গতিবেগের সমান। কম্পনের গতিবেগ তার চেয়ে অনেকটাই কম। এর ফলেই সাংঘাতিক কম্পনের আগেই ভূমিকম্পের সতর্কবার্তা পাবেন গ্রাহক। এর ফলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। বিশ্বের অনেক দেশে এরই মধ্যে এই ফিচার চালু হয়েছে।

সূত্র: টেকক্রাঞ্চ  

এসকে/ 

পূর্বাভাস ভূমিকম্প গুগল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250