সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন

বিফ কোপ্তা বিরিয়ানির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

সাধারণত গরু, খাসি কিংবা মুরগির টুকরা মাংস দিয়ে তৈরি করা হয় বিরিয়ানি। তবে একটু ব্যতিক্রমী স্বাদ পেতে চাইলে তৈরি করতে পারেন বিফ কোপ্তা বিরিয়ানি। এর স্বাদ একেবারেই আলাদা। তৈরি করা খুব কঠিন কিছু নয়। চাইলে ছুটির দিনের খাবারের টেবিলে রাখতে পারেন এই পদ। চলুন জেনে নেওয়া যাক বিফ কোপ্তা বিরিয়ানি তৈরির রেসিপি-

বিফ কিমার জন্য যা লাগবে

বিফ কিমা- ৮০০ গ্রাম

ডিম- ১টি

ধনিয়া গুঁড়া- ১ চা চামচ

গরম মসলা গুঁড়া- আধা চামচ

গোল মরিচ গুঁড়া- ২ চিমটি

আটা-রসুন বাটা- আধা চামচ

লবণ ও মরিচ গুঁড়া- পরিমাণমতো

লেবুর রস- ৩ টেবিল চামচ।

পোলাওর জন্য যা লাগবে

বাসমতী চাল- ৪০০ গ্রাম

স্লাইস পেঁয়াজ- ১০০ গ্রাম

দারুচিনি- ৫ টুকরা

রসুন বাটা- ২ চা চামচ

আরো পড়ুন : কিভাবে রান্না করবেন ইলিশের কাচ্চি বিরিয়ানি

আদা বাটা- ২ চা চামচ

তরল দুধ- ২০০ মিলি গ্রাম

ঘি- ৫০ গ্রাম

পানি- ৯০০ গ্রাম

ছোট এলাচ- ২ পিস।

পদ্ধতি-

কোপ্তা : ডিম, ধনিয়া গুঁড়া, গরম মসলা, গোল মরিচ গুঁড়া, হলুদ, আদা, রসুন পেস্ট, লবণ পরিমাণ মতো, লেবুর রস এবং মাংসের কিমা একসঙ্গে মিশিয়ে নিন। একটি পাত্রে তেল দিয়ে এটিকে রান্না করুন। তারপর হয়ে গেলে একপাশে নামিয়ে রাখুন।

পোলাও : পোলাও করতে পেঁয়াজ ব্যারেস্তা, ছোট এলাচ, দারুচিনি, রসুন পেস্ট, আদা বাটা সব কিছু একসঙ্গে মিশিয়ে চাল দিয়ে দিন। এবার এর সঙ্গে দুধ দিয়ে দিন। তারপর পানি দিয়ে মিনিট দশেক রান্না করুন। তারপর এর সঙ্গে আগে রান্নাকৃত কোপ্তা দিয়ে হালকা আঁচে ১৫ মিনিট রান্না করুন। এবার নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু কোপ্তা বিরিয়ানি।

এস/ আই. কে. জে/ 

রেসিপি বিফ কোপ্তা বিরিয়ানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250