সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

বলিউডের ভাইজান, বাদশাহ নন, সবচেয়ে ধনী অভিনেতা কে?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৫ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

শাহরুখ, সালমান, আমির, না অন্য কেউ? বলিউডের এ যাবতকালের সম্পদশালী ১০ অভিনেতার হিসাব পাওয়া গেলেও ভারতের সবচেয়ে ধনী অভিনেতা অন্য কেউ। এমন খবরে চোখ চড়ক গাছ হওয়ারই কথা। বিশ্বাস না হলেও এটাই সত্য। 

জওয়ান অভিনেতা শাহরুখ খান এ মুহূর্তে পারিশ্রমিকে শীর্ষে থাকলেও সম্পদের সূচকে তিনি কিন্তু শীর্ষে নন। বলিউডের এ জায়গা দখল করে আছেন অন্য কেউ।

অনেকেই হয়ত তার নাম পর্যন্ত শোনেননি। কেননা অভিনেতাদের মধ্যে শীর্ষে থাকলেও একটি ছবিও হিট করেনি তার। না চেনা খুবই স্বাভাবিক। তবে যদি মুভি বোদ্ধা হয়ে থাকেন ছবি দেখে ইতিমধ্যেই আঁচ করে ফেলেছেন তিনি কে। 

বর্তমানে ভারতের সবচেয়ে ধনী অভিনেতার নাম সর্বানন্দ অরুল। লিজেন্ড সর্বানন নামেই সবাই চেনেন তাকে।

আরো পড়ুন: বলিউডে দীর্ঘদিন টিকে থাকার রহস্য ফাঁস করলেন কারিনা

এখন পর্যন্ত একটি ছবিই করেছেন তিনি। ছবিটির নাম দ্য লিজেন্ড। যা পরিচালনা করেছেন জেডি জেরি। তাতে আলো ছড়াতে দেখা গেছে সানাম রে খ্যাত উর্বশী রাউতেলাকে। 

পার্শ্ব অভিনেতা হিসেবে ছিলেন যোগী বাবু, বিবেক, সুমন, নাসের, বিজয়কুমার। লিজেন্ড সর্বানন তার প্রথম ছবির প্রচারে কোটি কোটি টাকা খরচ করলেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

ছবিটি ভারতের বড় বড় হলে মুক্তির পর মোটা অঙ্কের লসের মুখে পড়লেও এতে চিন্তিত নন লিজেন্ড। কেননা অর্থ উপার্জনের জন্য তিনি ছবি করেননি। কারণ তার আয়ের উৎস সিনেমা নয়। অভিনয়টা তার শখ। আয়ের জন্য আছে অন্য পেশা। তাহলে প্রশ্ন আসতেই পারে সর্বানন আসলে কে। জেনে নেওয়া যাক তার সম্পর্কে...

ভারতের জনপ্রিয় লিজেন্ড সর্বানন স্টোরের মালিক এ ব্যক্তির ২৫০০ কোটি রুপির ব্যবসা রয়েছে। তার গাড়ির কালেকশনও রীতিমতো চমকে দেওয়ার মতো। ফেরারি, মার্সিডিজ, রোলস রয়েল, বিএমডাব্লিউ থেকে শুরু করে কয়েকশো কোটি টাকার বিলাসবহুল গাড়ি রয়েছে তার গ্যারেজে। 

স্বভাবতই অনুমান করতেই পারছেন ভারতের কোনো অভিনেতাই তার ধারে কাছেও নেই। হোক তা বলিউড, তামিল কিংবা তেলেগু, কান্নাড় বা মালায়ালামের যেকোনো লিজেন্ড।

এসি/ আই. কে. জে/

বলিউড ভাইজান বলিউডের বাদশাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250