সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

প্রেমের টানে তিন হাজার মাইল পাড়ি কোরিয়ান তরুণীর

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৪:২৯ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রেম কোনো সীমানা মানে না। প্রতিনিয়তই এমন উদাহরণ দেখা যায়। এবার দক্ষিণ কোরিয়ার এক তরুণী প্রেমের টানে পাড়ি দিয়েছে তিন হাজার মাইল। ভারতীয় যুবকের প্রেমে পড়ে চলে এসেছেন দেশটির উত্তর প্রদেশের সাহজাহানপুরে।

বছর ছয়েক আগে কাজের সন্ধানে দক্ষিণ কোরিয়ায় গিয়েছিলেন সুখজিৎ সিং। কফি রেস্তরাঁতে কাজ করতেন তিনি। এরপর সেখানে বিলিং সেকশনে কাজ করতে আসেন কিম বো নি। বয়স ২৩ বছর। প্রথমে দেখা। তারপর পরিচয়। সেখান থেকে প্রেম। তবে ৬ মাসের জন্য ভারতে চলে আসতেন সুখজিৎ। কিন্তু এটা কিছুতেই সহ্য করতে পারতেন না কিম। এরপরই কিম সোজা দিল্লিতে চলে আসেন। সেখান থেকে সুখজিতের বাড়ি।

দিন দুয়েক আগে সুখজিৎ বিয়ে করেছেন কিমকে। গ্রামে বইছে আনন্দের জোয়ার। ভারতের গ্রামের জীবনে বেশ মানিয়ে নিয়েছেন কিম। তবে সুখজিৎ বলে, দক্ষিণ কোরিয়ায় চলে যাব। সেখানেই থাকব ভেবেছি।

বাড়িতে দক্ষিণ কোরিয়ার বৌমা পেয়ে মহাখুশি যুবকের পরিবারের লোকজন। সুখজিতের মা চান ছেলে বৌমা যেন ভারতেই থাকেন। কিন্তু তিনি অবশ্য সুখজিৎ যাতে সুখী হয় সেটাও চান।

সম্প্রতি প্রেমের টানে পাকিস্তান থেকে চার সন্তানকে নিয়ে ভারতে আসেন সীমা হায়দার নামের এক নারী। আবার ভারতের অঞ্জু চলে গেছেন পাকিস্তানে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ওআ/


প্রেম তরুণী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250