মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

প্রেমের টানে গাজীপুরে আসলেন মালয়েশিয়ান তরুণী

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০২:৩৫ অপরাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রেমের টানে গাজীপুরের কাপাসিয়ায় এসেছেন মালয়েশিয়ান এক তরুণী। তার নাম আতিয়া বিনতে আব্দুল্লাহ (২২)।

ভালোবেসে তিনি বিয়ে করেছেন উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের বাঘুয়া গ্রামের মোহন বন্দুকসীকে (৩০)।

রবিবার (১৭ সেপ্টেম্বর) অ্যাফিডেভিটের মাধ্যমে বিয়ে করেন তাঁরা। মালয়েশিয়ান তরুণীর সঙ্গে বিয়ের খবর ছড়িয়ে পড়লে নবদম্পতিকে দেখতে বাড়িতে ভিড় করছেন আশপাশের মানুষ।

পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের আব্দুল মান্নান বন্দুকসীর ছেলে মোহন বন্দুকসী। প্রায় এক যুগ মালয়েশিয়ায় ছিলেন। সেখানে অবস্থানকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) আতিয়া বিনতে আব্দুল্লাহর সঙ্গে পরিচয়। কথা বলতে বলতে তাঁদের মধ্যে বন্ধুত হয়।

এরপর তাঁরা অনেকবার দেখা সাক্ষাৎ করেন। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

মোহন বন্দুকসী গণমাধ্যমকে জানান, গত মাসে তিনি দেশে চলে আসেন। দেশে ফিরে মা-বাবাকে তিনি আতিয়া বিনতে আব্দুল্লাহর কথা জানান।

তাঁকে বিয়ে করতে চান জেনে তাঁর মা-বাবাও খুশি মনে তাতে সম্মতি দেন। তা জানানোর পর গত বুধবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আতিয়া। সেখানে মোহন তাঁকে স্বাগত জানান। পরে আতিয়াকে নিয়ে বাড়িতে পৌঁছান।

আতিয়া বিনতে আব্দুল্লাহ গণমাধ্যমকে জানান, আগামী ২৪ সেপ্টেম্বর মালয়েশিয়া যাবেন আতিয়া। সেখানে কিছু জরুরি কাজ শেষে ফের বাংলাদেশে স্বামীর বাড়িতে ফিরে আসবেন।

ওআ/

মালয়েশিয়ান তরুণী প্রেমের টানে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250