মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

প্রথমবার এমপি হওয়া প্রথমবার বাবা হওয়ার মতো: সৈয়দ ইব্রাহিম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৭ অপরাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম (হাতঘড়ি)। শপথগ্রহণের পরে ইব্রাহিম সংবাদ মাধ্যমকে বলেন, প্রথমবার এমপি হওয়া প্রথমবার পিতা হওয়ার মতো ভালো লাগছে।

বুধবার (১০ই জানুয়ারি) সকালে শপথ নিতে জাতীয় সংসদ ভবনে প্রবেশ করেন তিনি। 

প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আল্লাহর শুকরিয়া, ভোটারদের প্রতি ধন্যবাদ।

প্রথমবারের মতো এমপি হয়েছেন। কেমন লাগছে জানতে চাইলে তিনি বলেন, প্রথমবার এমপি  হলে ভালোই লাগে। প্রথমবার পিতা হওয়ার মতো।

আরও পড়ুন: আমার ভূমিকা আগের মতোই থাকবে: ব্যারিস্টার সুমন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিপুল ভোটে বিজয়ী হন তিনি। তার প্রাপ্ত ভোট ৮১ হাজার ৯৫৫। পরাজিত হন স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য জাফর আলম (ট্রাক গাড়ি)। তার প্রাপ্ত ভোট ৫২ হাজার ৯৮৬।

এসকে/ 

মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বাংলাদেশ কল্যাণ পার্টি প্রথমবার এমপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250