সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান

প্রথম সপ্তাহে 'কিসি কা ভাই, কিসি কা জান' আয় করলো দেড়শো কোটি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৭ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

সালমান খানের ‘কিসি কা ভাই, কিসি কা জান’ ছবিটি দেশের সীমানা ছাড়িয়ে রাজ করতে শুরু করেছে বিশ্বব্যাপী। ফারহাদ সামজি পরিচালিত এই ছবির হাত ধরে চার বছর পর বড় পর্দায় ফিরেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান।

সংবাদমাধ্যম এবিপি জানিয়েছে, প্রথম সপ্তাহেই ১৫০ কোটি আয় করলো 'কিসি কা ভাই, কিসি কা জান'।

২০২৩ সালের ঈদের আবহে মুক্তি পেয়েছিলো সালমান খানের নতুন ছবি 'কিসি কা ভাই কিসি কা জান'। শোনা যাচ্ছে প্রথম দিনের পর থেকেই ঈদের আবহে ঊর্ধ্বমুখী ছবির ব্যবসা। রোববারও বেশ ভালো ব্যবসা করেছিলো এই ছবি।

ছবি মুক্তির তৃতীয় দিনে দুর্দান্ত ব্যবসা করেছিলো সালমান খানের 'কিসি কা ভাই কিসি কা জান'। শুধু রোববারই এই ছবি ২৬.৬১ কোটি টাকার ব্যবসা করে। যার ফলে ছবির প্রথম সপ্তাহেই মোট আয় ১৫০ কোটি টাকায় দাঁড়িয়েছে। বিশ্বজুড়ে ‘কিসি কা ভাই, কিসি কা জান’ ছবির মোট আয় ছিলো ১২.৮০ কোটি টাকা।

আরো পড়ুন: জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন সামান্থা

পরিচালক ফারহাদ সামজি সোশ্যাল মিডিয়ায় ট্রেড অ্যানালিস্ট উইকেন্ড কালেকশন পোস্ট করেন। তিনি লেখেন, ‘কিসি কা ভাই, কিসি কা জান' প্রথম সপ্তাহান্তে দুর্দান্ত আয় করেছে। সালমান খানের তারকা খ্যাতির সঙ্গে ঈদের মৌসুম শনিবার ও রোববার হাউজফুল করতে পেরেছে। শুক্রবার ১৫.৮১ কোটি টাকা, শনিবার ২৫.৭৫ কোটি টাকা ও রোববার ২৬.৬১ কোটি টাকা। মোট আয় ৬৮.১৭ কোটি টাকা।

পাওয়ার-প্যাকড অ্যাকশনের সাথে দর্শকদের নিখুঁত পারিবারিক বিনোদনের একটা মিশেল দিতে পেরেছে সালমান খান ও পূজা হেগরে অভিনীত এই ছবিটি। সালমানের এই ছবিটি ক্রমাগত বক্স অফিসের রেকর্ড ভাঙতে শুরু করেছে।

এম/


 

বলিউড সালমান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250