মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

পুরুষরা আমায় ছোঁবেন না, মক্কা-মদিনা গিয়ে পবিত্র হয়েছি: রাখি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩০ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

সৌদি আরবে উমরাহ করতে গিয়েছিলেন রাখি সাওয়ান্ত। ভারতে ফিরেই নতুন এক রাখিতে পরিণত হয়েছেন তিনি। পুরুষদের ছোঁয়াতে এখন ঘোর আপত্তি অভিনেত্রীর!

আদিল দুরানি খানের সঙ্গে বিয়ে হয়েছিলো রাখি সাওয়ান্তের। তখন ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়েছেন বিভিন্ন সময় বিতর্কের জন্ম দেয়া এই অভিনেত্রী। রাখি সাওয়ান্ত থেকে হন ফাতিমা।

স্বামী আদিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও ইসলামের প্রতি আকৃষ্টই হয়েছেন দিন দিন। তাই এই অভিনেত্রী সৌদি আরব থেকে উমরাহ করে ফিরেছেন। মুম্বাই বিমান বন্দরে পৌঁছে তিনি জানান, 'রাখি নয় আমাকে ফাতিমা বলে ডাকুন'।

আরও পড়ুন: বাংলা শিখছেন শাকিব খানের মার্কিন নায়িকা

এই অভিনেত্রীকে দেখা যায় বোরখা পরে হিজাবে পুরো শরীর ঢেকে রাখতে। একটি অনুষ্ঠানে তাকে পুরস্কৃত করা হয়। ফেরার সময় ভক্তদের সেলফি তোলার সময় তিনি বলেন, 'আমি পবিত্র, আমি মক্কা-মদিনা ঘুরে এসেছি। পুরুষরা আমাকে ছোঁবেন না। আমার থেকে দূরে থাকুন'।

রাখির এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের ভিন্ন ভিন্ন মত। কেউ তার পক্ষে আবার কেউ তার বিপক্ষে মতামত দিয়েছেন।

এসি/ আই.কে.জে


পুরুষ রাখি সাওয়ান্ত মক্কা-মদিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250