মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

পুরান ঢাকাবাসী নেত্রীর ভরসার প্রতিদান দেবে : সাঈদ খোকন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৪

#

ছবি : সুখবর

বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে ভরসায় নৌকা তুলে দিয়েছেন, পুরান ঢাকার জনগণ তার প্রতিদান দিবেন বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন। পুরান ঢাকার নাজিরা বাজারে গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ঢাকা-৬ আসনে দীর্ঘদিন নৌকার প্রার্থী ছিলো না জানিয়ে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, অন্য একটি প্রতীকে (লাঙ্গল) ভোট দিতে আমাদের কষ্ট হতো। কিন্তু দলীয় সিদ্ধান্তে অন্য প্রতীকের প্রার্থীকে ভোট দিতে হতো এই এলাকার হাজারো পরিবারকে। সে জন্য অনেকে ভোট দিতেও যেতো না। নেত্রী এবার আমার হাতে নৌকা তুলে দিয়ে বলেছেন ‘পুরান ঢাকার মানুষকে নৌকা উপহার দিলাম।’ বিনিময়ে এই আসন আগামী ৭ জানুয়ারি আমরা নেত্রীর হাতে তুলে দিবো ইনশাআল্লাহ। নেত্রী যে আবেগ নিয়ে, ভরসা নিয়ে আমাদের হাতে নৌকা তুলে দিয়েছেন আমরা সেই ভরসার প্রতিদান দিবো।

আরো পড়ুন : ফাইনাল খেলা হবে ৭ তারিখে: ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা তুলে ধরে সাঈদ খোকন বলেন, শেখ হাসিনা এমন একজন মানুষ যিনি জীবনের শেষ বয়সে এসেও আমাদের মতো ইয়াংদের থেকে বেশি পরিশ্রম করেন। আমরা তার সাথে কাজ করে হয়রান হয়ে যেতাম, আমাদের রেস্ট নিতে হতো। কিন্তু নেত্রী সেই ফজর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত দেশের জন্য কাজ করে যান। নেত্রীর এই কাজের মধ্য দিয়ে আমাদের জীবনমানের উন্নয়ন হয়েছে। আজকে আমরা অর্থনৈতিক, সামাজিকভাবে এগিয়েছি।

এস/ আই. কে. জে/ 


মোহাম্মদ সাঈদ খোকন নেত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250