রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান *** প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** ইরানে বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করল যুক্তরাষ্ট্র *** হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু *** মন্ত্রীদের তদবিরে কড়াকড়ি, দল-সরকারে সমন্বয়ে নতুন উদ্যোগ *** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প

নিয়মিত শরীরচর্চা পার্কিনসন্স রোগের ঝুঁকি কমায়: গবেষণা

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ২২শে মে ২০২৩

#

প্রতীকী ছবি।

বয়স বাড়লে ডিমেনশিয়া এবং পার্কিনসন্সের মতো রোগের ঝুঁকি বেড়ে যায়। ইদানিং কম বয়সীদের মধ্যেও পার্কিনসন্স দেখা দিচ্ছে। তবে ‘আমেরিকান অ্যাকাডেমি অফ নিউরোলজি’ নামক মেডিক্যাল পত্রিকায় প্রকাশিত গবেষণা জানাচ্ছে, নিয়মিত শরীরচর্চার অভ্যাসে এই রোগের ঝুঁকি কমে অনেকাংশে।

পারকিনসন্স এক ধরনের স্নায়ুর অসুখ। প্রাথমিক ভাবে ওষুধের মাধ্যমে কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও সাধারণত এই রোগ থেকে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব নয়। ধীরে ধীরে হাত-পায়ে অনিচ্ছাকৃত কম্পন দেখা দেওয়া, হাঁটাচলা শ্লথ হয়ে যাওয়া, পেশি ক্রমশ শক্ত হয়ে আসা, কথা বলার সময় কথা জড়িয়ে যাওয়া— এগুলো পার্কিনসন্সের প্রাথমিক কয়েকটি উপসর্গ।

এছাড়াও পায়ের কয়েকটি উপসর্গও বলে দেবে, আপনি পার্কিনসন্সের শিকার কি না। পায়ের পেশিতে হঠাৎ টান ধরা, পেশি শক্ত হয়ে যাওয়া, গোড়ালি ফুলে যাওয়ার মতো কিছু উপসর্গও দেখা দিতে পারে। এগুলি ছাড়াও চিকিৎসকরা পার্কিনসন্সের অন্য নতুন কয়েকটি উপসর্গের উল্লেখ করেছেন।

শরীরচর্চা করলে সামগ্রিকভাবে এই রোগের ঝুঁকি কমে। গবেষণায় অংশগ্রহণকারী ৯৫ হাজার ৩৫৪ জন মহিলার গড় বয়স ৪৯। এই মোট সংখ্যার মধ্যে পার্কিনসন্সে আক্রান্তের সংখ্যা ছিল ১০৭৪ জন। বাকি প্রত্যেকেই কমবেশি শরীরচর্চা করে থাকেন নিয়মিত। ফলে আন্দাজ করা যায়, শরীরচর্চার গুণে এই রোগ এড়িয়েছেন। অংশগ্রহণকারী জানিয়েছেন, তাঁরা নিয়মিত হাঁটাচলা করতেন, সিঁড়ি ভাঙতেন, ঘরের সমস্ত কাজ নিজের হাতেই করেন। এ ছাড়াও খেলাধুলোও করতেন। অর্থাৎ বেশির ভাগ সময়ই শারীরিক ভাবে সক্রিয় থাকতেন।

আরো পড়ুন: পানি টেস্টি করুন তবে অবশ্যই চিনি ছাড়া

চিকিৎসকরা জানাচ্ছেন, শরীরচর্চা করলে পার্কিনসন্স রোগ কমে যাবে, তা কিন্তু একেবারেই নয়। ব্যায়াম, যোগাসন পার্কিনসন্সের ওষুধ নয়। শরীরচর্চা করলে পার্কিনসন্সের ঝুঁকি কমে। শরীরচর্চার সঙ্গে পার্কিনসন্সের সম্পর্ক এখানেই।

এম এইচ ডি/আইকেজে 

পার্কিনসন্স রোগ শরীর চর্চা গবেষণা চিকিৎসক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250