মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

দ্বিতীয় সন্তানের মা হলেন শুভশ্রী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

দ্বিতীয় সন্তানের মা হলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। বৃহস্পতিবার (৩০শে নভেম্বর) দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন এ নায়িকা। সুখবরটি সামাজিকমাধ্যম এক্স-এ শেয়ার করেছেন শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী।

রাজ চক্রবর্তী লিখেছেন, একটি ছোট্ট মিষ্টির টুকরো আমাদের বাড়িকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছে। আমরা অত্যন্ত আনন্দিত! আমাদের ছোট্ট রাজকুমারীর জন্য শুধু ভালোবাসা এবং আশীর্বাদ চাই।

শুভশ্রী বরাবরই দুটি সন্তান চেয়ে এসেছেন। এক সাক্ষাৎকারে দ্বিতীয় বার মা হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি।

চলতি বছরের জুন মাসে দ্বিতীয় সন্তান আসার সুখবর ভক্তদের জানান রাজ ও শুভশ্রী। তখনই চার মাস কেটে গিয়েছিল। সে সময় চুটিয়ে কাজও করছিলেন নায়িকা। তার পর বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে তাকে। সে সময় ‘ডান্স বাংলা ডান্স’-এর শুটিং করছিলেন তিনি।

২০২০ সালের ১২ সেপ্টেম্বর এ তারকা দম্পতির ঘর আলো করে আসে ছেলে ইউভান। এতদিন ইউভানকে ঘিরেই ছিল রাজ-শুভশ্রীর পৃথিবী। এবার সেখানে যুক্ত হলো আরো একজন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এসকে/ 


শুভশ্রী মা সন্তান জন্মদান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250