সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

রিয়াল মাদ্রিদ ২–০ ম্যানচেস্টার ইউনাইটেড

দুই নতুনে রিয়ালের জয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৪ পূর্বাহ্ন, ২৭শে জুলাই ২০২৩

#

গোলের পর জুড বেলিংহাম - ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদে জিনেদিন জিদান ৫ নম্বর জার্সি পরতেন। জুড বেলিংহামের গায়েও একই নম্বর ছিল। খেলার ধরনে তো আগে থেকেই বলা হচ্ছে, জিদানের কাছাকাছি কেউ থেকে থাকলে সে এই ইংলিশ মিডফিল্ডার। যুক্তরাষ্ট্রের হিউস্টনে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে রিয়াল মাদ্রিদের প্রাক মৌসুম প্রীতি ম্যাচে ৫ নম্বর জার্সি গায়ে তেমন ঝলকই দেখিয়েছেন বেলিংহাম। নামের প্রতি সুবিচারও শুরু করেছেন ইংলিশ তরুণ। প্রাক মৌসুমের প্রথম ম্যাচে আলো ছড়িয়েছেন। দ্বিতীয় ম্যাচেই পেয়ে গেছেন গোলের দেখা। 

তার সঙ্গে গোল করেছেন মৌসুমের নিউ সাইনিং জোসেলু। এখন পর্যন্ত করিম বেনজেমার বিকল্প স্ট্রাইকার স্পেনের এই জোসেলু। জুডের শুরুর ও জোসেলুর শেষের গোলে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফরের দ্বিতীয় ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। 

ম্যাচের ৬ মিনিটে গোল করেন জুড বেলিংহ্যাম। তাকে লম্বা করে পাস দেন রিয়ালের জার্মান ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার। এরপর ৮৯ মিনিটে গোল করেন বদলি নামা স্ট্রাইকার জোসেলু। তার গোলের কারিগর স্প্যানিশ ফুলব্যাক লুকাস ভাসকেস। 

এই জয়ে প্রাক মৌসুমে ভালোর ইঙ্গিত দিল রিয়াল মাদ্রিদ। এর আগে এসি মিলানের বিপক্ষে জিতেছে তারা। অভিজ্ঞ স্ট্রাইকার করিম বেনজেমা ক্লাব ছাড়লেও ব্লাঙ্কোসরা যে মানিয়ে নিতে প্রস্তুত কার্লো আনচেলত্তি ও তার দল সেটা বুঝিয়ে দিতে পেরেছে। সঙ্গে বার্তা দিয়েছে- এমবাপ্পে আসলে তারা আরও শক্তিশালী হয়ে যাবে। 

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (২৭ জুলাই ২০২৩)

অন্যদিকে সেরা দল গড়া ও ছন্দ পাওয়া থেকে এখনও বেশ দূরে ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েলসের ক্লাব রেক্সহ্যামের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে রেড ডেলিভসরা। এবার  প্রাক মৌসুমে রিয়ালের কাছে হারে চিন্তা বাড়লো দলটির কোচ এরিক টেন হাগের কপালে। রক্ষণ-মিডফিল্ড থেকে ফ্রন্ট লাইন; আরও কিছু খেলোয়াড় দরকার রেড ডেভিলসদের।

এম/


রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার ইউনাইটেড জুড বেলিংহাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250