সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

থাপ্পর বিক্রি করে কোটি টাকা আয় করছে এই রেস্তোরাঁ!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩০ অপরাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহিত

রেস্তোরাঁর মান নয় এখন অন্য বিশেষ কারণে সেখানে যাচ্ছেন গ্রাহকরা। তবে সেই বিশেষ কারণটাও কোনো স্বাভাবিক বিষয় নয়। জাপানের এই রেস্তোরাঁয় মানুষ যায় চড়-থাপ্পর খেতে।

জাপানের নাগোয়ার এই রেস্তোরাঁটি চড় বিক্রি করেই জনপ্রিয়তা কামিয়েছে। তাদের খাবারের স্বাদের জন্য নয় বরং সেখানকার খাবার পরিবেশনের কায়দার জন্য। রেস্তোরাঁয় গিয়ে আপনি যখনই কোনও স্ন্যাকস অর্ডার করবেন, তখন এক সুন্দরী নারী হাতে করে সেই স্ন্যাকস নিয়ে আসবেন আপনার কাছে। খাবার টেবিলে পরিবেশন করেই সেই নারী চড় দেন সপাটে। একটা-দুটো নয়, সশব্দে পাঁচ-ছয়টি চড় খেতে হবে আপনাকে।

আরো পড়ুন : বিশ্বের সবচেয়ে বড় কলমের ওজন ৩৭ কেজি!

রেস্তোরাঁর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের এই উদ্যোগ দেখে গ্রাহকেরা রেগে যান না, বরং বেশ উৎসাহী হন। তবে সব গ্রাহকে চড় মারা হয় না, যারা ইচ্ছুক কেবল তাদেরই চড় মারা হয়। মাত্র ৩০০ ইয়েন খরচ করলেই আপনি সুন্দরী নারীর কোমল হাতে সপাটে চড় খেতে পারেন।

নির্দিষ্ট কোনও কর্মী আপনার পছন্দের তালিকায় থাকলে আপনাকে খরচ করতে হবে একটু বেশি। রেস্তোরাঁর তরফে জানানো হয়েছে, গ্রাহকরা সুন্দরী নারীর এই আচরণে বিরক্ত হন না। বরং অনেক গ্রাহকই তাদের জানিয়েছেন, নারীদের হাতে সপাটে চড় খেয়ে তাদের ক্লান্তি দূর হয়। তারপর সেই নারীদের ধন্যবাদও জানান অনেক গ্রাহক।

এস/ আই.কে.জে

রেস্তোরাঁ কোটি টাকার থাপ্পর বিক্রি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250