শুক্রবার, ৩রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিকদের হাতকড়া: ক্ষমতার প্রয়োগ না অপপ্রয়োগ? *** নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা *** প্রধানমন্ত্রীর ৪ বিশেষ সহকারী নিয়োগ *** নারী এমপিদের নিয়ে জামায়াতের আমির হামজার ‘বডি শেমিং’ মন্তব্যে তীব্র ক্ষোভ *** অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ আটকে দেওয়ার সুপারিশ বিশেষ কমিটির *** শেখ হাসিনার আমলের প্রকল্প হওয়ায় রোষানলে পড়ে ইউনূসের *** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের

ডালে পোকা ধরার সমস্যা থেকে রেহাই মিলবে এই ৩ নিয়মে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

অনেকে বাজার থেকে বেশি পরিমাণে ডাল কিনে রাখেন। ফলে পোকা ধরে। এ সমস্যা নতুন কিছু নয়। প্রায়ই এই সমস্যায় পড়েন অনেকে। তবে মাঝেমধ্যে ডালের বয়াম কিছুক্ষণ রোদে রাখলে পোকা ধরার আশঙ্কা থাকে না। 

কিন্তু শীতে ঘরের পরিবেশ থাকে স্যাঁতস্যাঁতে। রোদের দেখা এসময় পাওয়া কঠিন। তাহলে উপায়? কয়েকটি ঘরোয়া টোটকা মেনে চললেই ডালে পোকা ধরার সমস্যা থেকে রেহাই মিলতে পারে। চলুন জেনে নিই বিস্তারিত- 

লবণ 

রান্নাঘরে থাকা এই উপাদানটি ব্যবহার করতে পারেন মুগ, মসুর বা ছোলার ডালকে পোকার হাত থেকে রক্ষা করতে। ডালের কৌটায় এক টেবিল চামচ লবণ ঢেলে দিন। এতে দীর্ঘদিন ডালে পোকা ধরবে না। 

আরো পড়ুন : শীতকালে কোন রঙের পোশাকে বেশি আরাম মেলে

শুকনো মরিচ

ডালে পোকা ধরলে ব্যবহার করুন শুকনো মরিচ। ডালের কৌটায় শুকনো মরিচ দিয়ে রাখলে পোকা ধরার আশঙ্কা থাকে না। ২/৩টি মরিচ রাখাই যথেষ্ট। এই মরিচের ঝাঁঝে পোকামাকড় দূর হবে। 

নিমপাতা 

পোকামাকড় দূর করতে নিমপাতার বিকল্প মেলা ভার। বিভিন্ন ঘরোয়া সমস্যায় নিমপাতার ব্যবহার বহু দিনের। ত্বকের সংক্রমণ দূর করা থেকে শুরু করে শরীরের যত্ন— সবকিছুতেই সেরা এই পাতা। পোকা ধরার হাত থেকে ডাল সুরক্ষিত রাখতেও নিমপাতা ব্যবহার করতে পারেন। ডালের কৌটায় ডাল-সহ নিমপাতা রেখে দিন। নিমের গন্ধে ডালের কাছে পোকামাকড় ঘেঁষতে পারবে না।

এস/ / আই.কে.জে


সমস্যা ডালে পোকা ৩ নিয়মে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250