সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:১৮ পূর্বাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার এ সফর উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে বঙ্গভবন থেকে সড়ক পথে রওনা হন রাষ্ট্রপতি। এদিন দুপুর ১২টা ৪০ মিনিটে টুঙ্গিপাড়ায় পৌঁছান তিনি। সেখানে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল মো. সাহাবুদ্দিনকে গার্ড অব অনার প্রদান করে।

আরো পড়ুন: কোটা পূরণ না হলেও আর বাড়ছে না হজ নিবন্ধনের সময়: ধর্ম প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেখানে ফাতেহা পাঠ করেন এবং বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাতে অংশ নেন। মাজার প্রাঙ্গণে দর্শনার্থী বইয়েও স্বাক্ষর করেন তিনি। বিকেলে সড়ক পথে তার বঙ্গভবনে ফেরার কথা রয়েছে।

এম/
 

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধি শ্রদ্ধা রাষ্ট্রপতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250