সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান

জেলে টয়লেট পরিষ্কার করেছেন সালমান খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪২ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বলিউড তারকা সালমান খান বিশ্বাস করেন, কোনো কাজই ছোট নয়। সে হোক টয়লেট পরিষ্কার বা অন্যকিছু। বিগ বস ওটিটি ২-এর মঞ্চে এ মন্তব্য করেন সালমান। সেইসঙ্গে জানান, তিনি নিজেও জেলখানায় থাকাবস্থায় জেলের নোংরা টয়লেট পরিষ্কারের কাজ করেছেন। 

রোববার (১৩ আগস্ট) বিগ বস ওটিটি ২ থেকে বাদ পড়েন পূজা ভাট। মহেশকন্যার বাদ পড়ার আগে তার প্রশংসা করে সালমান জানান, টয়লেট পরিষ্কার রাখা নিয়ে পূজার যে পাগলামি তা সত্যি প্রশংসনীয়। এর আগে বিগ বসের ঘরে এত পরিষ্কার টয়লেট তিনি কখনও দেখেননি।

গোটা সিজন জুড়ে পূজা স্নানঘর পরিষ্কার রাখার ধারা বজায় রেখেছিলেন। একথা কারুর অজানা নয়, বিগ বসের ঘরে ঢুকে বাসন মাজা থেকে বাথরুম পরিষ্কারের কাজও করেছেন তিনি।

আরো পড়ুন: প্রিয়াঙ্কার সামনেই নিককে অন্তর্বাস ছুঁড়ে মারলেন নারী ভক্ত

সালমান জানান, ‘কোনও কাজ ছোট কিংবা বড় নয়।’ এ সময় এ নায়ক বলেন, জেলে টয়লেট পরিষ্কার করেছি। কৃষ্ণসার হরিন শিকার মামলায় যোধপুর আদালত পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছিল সালমান খানকে। পরবর্তীতে হাইকোর্ট থেকে জামিন পান অভিনেতা। এখনও আদালতে বিচারাধীন এই মামলা।

সবশেষ মুক্তি পেয়েছে সালমান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমা। বক্স অফিসে সুবিধা করতে পারেনি ছবিটি। মুক্তির পেক্ষায় রয়েছে তার ‘টাইগার থ্রি’ সিনেমাটি। এতে বিপরীতে থাকবেন ক্যাটরিনা কাইফ।

এসি/ আই. কে. জে/



সালমান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250