সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান

চীনকে টপকে ইইউ’র পোশাক রপ্তানির শীর্ষে বাংলাদেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১০ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

নিট পোশাক রপ্তানিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে চীনকে টপকে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ।

সোমবার (১৮ই ডিসেম্বর)  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ে বাজারটিতে সবচেয়ে বেশি নিট পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। প্রথমবারের মত নিট পোশাক ক্যাটাগরিতে শ্রেষ্ঠ রপ্তানিকারকের অবস্থান অর্জন করলো বাংলাদেশ।

চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত ইইউর বাজারে বাংলাদেশ ১৩৩ কোটি কেজি পোশাক রপ্তানি করেছে, চীনের রপ্তানি ১৩১ কোটি কেজি। এর মধ্যে বাংলাদেশি ৫৭ কোটি কেজি নিট পোশাকে আয় ৯০০ কোটি ডলার। আর ৪৪ কোটি কেজি চীনের নিট পোশাকে আয় ৮৯৬ কোটি ডলার।

বাংলাদেশ ইইউ বাজারে ২০১৪ সাল থেকে ডেনিম পোশাক রপ্তানিতেও শীর্ষস্থানে আছে। যদিও চলতিবছর সামগ্রিক ভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে চিনের চেয়ে বাংলাদেশের ৭৩০ কোটি ডলার পিছিয়ে আছে।

ওআ/

পোশাক রপ্তানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250