রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান *** প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** ইরানে বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করল যুক্তরাষ্ট্র *** হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু *** মন্ত্রীদের তদবিরে কড়াকড়ি, দল-সরকারে সমন্বয়ে নতুন উদ্যোগ *** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প

চিকিৎসকেরা কেন সাদা পোশাক পরেন

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৬ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

আপনি যখন হসপিটালে বা ক্লিনিকে যান ডাক্তার বা নার্সদের সাদা পোশাক পরে থাকতে দেখেন। মানবজীবনে হাসপাতাল এমন জায়গা যেখানে কেউ সাধারণত যেতে চান না অসুস্থ না হলে।

দুনিয়ার অনেক পেশায় নির্দিষ্ট পোশাক বা ড্রেস কোড রয়েছে – যেমন ডাক্তারেরা সাদা পোশাক, আইনজীবীরা কালো পোশাক পরেন যখন তারা কাজের মধ্যে থাকেন। তবে অনেকেরই প্রশ্ন, চিকিৎসকেরা হাসপাতালে সাদা পোশাক পরেন কেন? অন্য কালারের পোশাক পরেন না কেন? এই অজনা রহস্যের বিস্তারতি জানুন-

প্রথমত চিকিৎসক কিংবা নার্সদের সাদা পোশাক পরে থাকলে যাতে রোগীরা বা অন্যান্য ব্যক্তিরা সহজেই তাদের চিনতে পারে। সাদা রঙ শান্তি, বিশুদ্ধতা এবং সততার প্রতীক হিসেবে বিবেচিত হয়।

চিকিৎসালয় মানেই রোগী ও তার চারিদিকে সংক্রমণ ছড়িয়ে ছিটিয়ে থাকে। তাই সংক্রমণ থেকে নিজেদের এড়ানোর জন্য ডাক্তারেরা সাদা কোট ব্যবহার করেন। এ ছাড়াও সাধারণ শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে সহায়তা করে।

আরো পড়ুন: ক্যানসারের ঝুঁকি কমায় পালং শাক

অনাদিকাল ধরে ডাক্তারেরা সাদা পোশাক পরে আসছেন। রোগীদের দূষণ থেকে রক্ষা করার উদ্দেশ্য নিয়ে চিকিৎসকেরা সাদা পোশাক পরে অনুপ্রাণিত করেন। এছাড়াও পোশাকের কোন স্থান নোংরা হলে তা সহজেই বোঝা যায় ও সংক্রমণ হওয়ার আগেই পরিষ্কার করে নেওয়া যায়।

এছাড়াও বলা হয়ে থাকে, সাদা রং ঈশ্বরের প্রতীক। তাই পৃথিবীতে ডাক্তারকে ঈশ্বরের মর্যাদা দেওয়া হয়েছে। চিকিৎসকরা হলেন একমাত্র ব্যক্তি যারা কাউকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেন ও তাদের নতুন জীবন দান করেন।

এসি/ আই.কে.জে/


চিকিৎসক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250