মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

চট্টগ্রামে ডাকাতির ঘটনায় মূলহোতা গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১০ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীর জুবিলী রোড এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে মারধর করে ৯ লাখ ৮০ হাজার টাকা ডাকাতির ঘটনার মূলহোতা মিরাজ আহমেদকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। 

আরো পড়ুন: ৮১ হাজার টাকায় বিক্রি হলো ১৮ কেজি ওজনের লাক্ষা মাছ

শনিবার (৩০শে ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কোতোয়ালী থানাধীন ব্রীজঘাট বিআইডব্লিউটিএ অফিস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডবলমুরিং থানায় একটি হত্যা মামলাসহ সিএমপির কয়েকটি থানায় আরো একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ওবায়দুল হক বলেন, গত ৯ই জুলাই রিয়াজ উদ্দিন বাজার এলাকার একটি প্রতিষ্ঠানের দুই কর্মচারী ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় পূর্বপরিকল্পিভাবে মারামারির ঘটনা সাজিয়ে ওই দুই কর্মচারীকে মারধর করে ৯ লাখ ২০ হাজার টাকা লুট করা হয়। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়।

তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল। তাদের জবানবন্দিতে মিরাজের নাম উঠে আসে। মিরাজ হলো ঘটনার মূল মাস্টারমাইন্ড। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিরাজ জড়িত করে স্বীকার করেছে। 

এইচআ/ আই. কে. জে/ 


চট্টগ্রাম গ্রেফতার ডাকাতি মূলহোতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250