মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

গ্যাস খাতের সমস্ত বিতরণে মিটার বসানো হবে: নসরুল হামিদ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৩ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

গ্যাস খাতের সমস্ত বিতরণে মিটার বসানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার (২৭শে নভেম্বর) সচিবালয়ে জ্বালানি বিভাগ ও জাপান ব্যাংক ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিক) মধ্যে একটি সমঝোতা স্মারক সই শেষে তিনি এ তথ্য জানান। 

নসরুল হামিদ বলেন, সমঝোতা স্মারকটি এই কারণে করা হচ্ছে যে, আমরা যে গ্যাস আনছি বা নিচ্ছি, সেটি যাতে নিরবচ্ছিন্ন ও সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারি। এই কারণে জাপান ব্যাংক ও জাপান সরকার আরো সাত লাখ মিটার গ্যাস কেনার ব্যাপারে সহযোগিতা করছে। এর আগে আমরা জেবিকের সহযোগিতা পেয়েছি।

তিনি বলেন, ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় আমরা প্রিপেইড মিটার লাগিয়েছিলাম এবং সেই প্রকল্প এখনো চলমান আছে। এটা জাপানের সহযোগিতা সংস্থা জাইকার প্রকল্প ছিল। পরবর্তী সময়ে জাপান ব্যাংক ইন্টারন্যাশনাল কো-অপারেশন অর্থ সহযোগিতা করতে যাচ্ছে। কেবল তাই না, যেহেতু বাংলাদেশে জাপান অর্থনৈতিক অঞ্চল তৈরি হয়েছে, তাই সেখানে এরই মধ্যে যেসব জাপানি এখানে মিটার নিয়ে কাজ করছেন, তারা একটি কারখানা তৈরির জন্য প্রস্তুতি নিচ্ছেন।

প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে আরো মিটার কারখানা তৈরিতে বিভিন্ন জাপানি কোম্পানি ইচ্ছা প্রকাশ করেছে। জাপানি এসব কারখানাগুলোকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করার জন্য জাপানের বিভিন্ন ব্যাংক ধীরে ধীরে বাংলাদেশে প্রবেশ করছে। এই মুহূর্তে এটা আমাদের খুবই দরকার ছিল। কারণ আমাদের গ্যাস খাতে প্রায় ত্রিশ লাখ মিটার লাগবে। 

আমরা জাপান ব্যাংক ইন্টারন্যাশনাল, কো-অপারেশন, বিশ্ব ব্যাংক ও এডিবি এই তিন ব্যাংকের সহযোগিতায় আমরা চেষ্টা করছি। গ্যাস খাতে সমস্ত বিতরণে আমরা মিটার লাগাব, যাতে কোনো অপচয় না হয় এবং যাতে সাশ্রয়ী মূল্যে তারা জ্বালানি বিল দিতে পারেন।

এসকে/ 

গ্যাস মিটার বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250