মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

কোরআনের বিশেষ আয়াত এঁকে বোনকে উপহার দিলেন সালমান খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩১ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

জানা গেছে, বলিউড সুপারস্টার সালমান খান অভিনেতার পাশাপাশি একজন চিত্রশিল্পীও। তিনি নিজের আঁকা আয়াতুল কুরসির ক্যালিগ্রাফিসহ একটি চিত্রকর্ম উপহার দিয়েছেন তার বোনকে।

তার শৈল্পিক প্রতিভায় মুগ্ধ ভক্তরাও। তার চিত্রকর্মগুলো চড়া দামে বিক্রি হয়। ভাইরাল হওয়া কোরআনের একটি আয়াত সমন্বিত নামাজের শিল্পকর্মটি তার বোন অর্পিতা খান ও তার স্বামী আয়ুষ শর্মার জন্য বিশেষ উপহার হিসেবে ছিল।

আয়ুষ শর্মা এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা নতুন বাড়িতে চলে আসার পর বসার ঘরের দেয়ালের জন্য একটি আকর্ষণীয় আর্ট পিস খুঁজছিলাম। যেহেতু সালমান ভাই একজন শিল্পী, আমরা তাকে অনুরোধ করি যেন আমাদের একটা চিত্রকর্ম করে দেন।’

সালমান খানের বোন শিল্পকর্মটির বর্ণনা দিতে গিয়ে আরও বলেন, ‘এটি সালমান ভাইয়ের নিজের হাতে করা একটি শিল্পকর্ম। এ অংশটি মুসলিমদের একটি বিশেষ দোয়া, কোরআনের আয়াত, আয়াতুল কুরসি। সঙ্গে রয়েছে নামাজের বিভিন্ন ভঙ্গি। আমি ভাইকে এমন একটি শিল্পকর্ম দিতে অনুরোধ করেছিলাম, যার মাঝে থাকবে আভিজাত্য, সম্মান ও শক্তি। তাই তিনি আমাদের জন্য আয়াতুল কুরসির এ বিশেষ চিত্রকর্মটি করার সিদ্ধান্ত নেন।  তিনি এটি আমাদের উপহার দিয়েছেন। আমি মনে করি আমাদের ঘরের জন্য এটি একটি বরকত।’

 আরও পড়ুন : দ্বিতীয় বিয়ে করলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান

অভিনয়ের পাশাপাশি ছবি আঁকাতেও সমান পারদর্শী সালমান খান। নিজের আঁকা ছবি তিনি দেখিয়েছিলেন প্রখ্যাত চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেনকে। সালমানের আঁকা ছবির প্রশংসা করেছিলেন ফিদা হুসেনের মতো গুণী শিল্পীও। এ যাবৎ সালমানের আঁকা বহু ছবি কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে।

এস/ আই.কে.জে

 

কোরআন সালমান খান উপহার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250