সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

কুড়িয়ে পাওয়া আইফোন থানায় জমা দিলেন ভিক্ষুক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৪ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরের বাজারে কুড়িয়ে পাওয়া একটি আইফোন থানায় জমা দিয়ে সততার পরিচয় দিলেন আব্দুস সোবহান নামের এক প্রতিবন্ধী ভিক্ষুক। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে থানায় ফোনটি জমা দেন তিনি।

ভিক্ষুক আব্দুস সোবহান জানান, জীবননগর পৌর শহরে তিনি ভিক্ষা করেন। সকালে বাজারে রাস্তার পাশে একটি আইফোন পড়ে থাকতে দেখেন। পরে এর মালিকের খোঁজ না পেয়ে থানায় জমা দেন।

আব্দুস সোবহানের সততার প্রশংসা করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান। তিনি বলেন, আব্দুস সোবহান একজন প্রতিবন্ধী। ভিক্ষাবৃত্তি তার পেশা। তা সত্ত্বেও তিনি যে সততা দেখিয়েছেন তা প্রশংসনীয়।

ওসি আরও বলেন, আইফোনটি পুরোনো মডেলের। এর প্রকৃত মালিকের খোঁজ এখনো  পাওয়া যায়নি।

এসকে/ আই.কে.জে/


চুয়াডাঙ্গা আইফোন ভিক্ষুক থানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250