সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

এবার লঙ্কান প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২২ অপরাহ্ন, ২৩শে মে ২০২৩

#

সাকিব আল হাসান- ছবি: সংগৃহীত

সাকিব আল হাসান, লিটন দাস ও আফিফ হোসেন—তিনজনেরই নাম ছিল শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি প্রতিযোগিতা লঙ্কান প্রিমিয়ার লিগের নিলামে। সাকিব অবশ্য পরে নিলাম থেকে নাম সরিয়ে নেন। তিনি নিজের নাম লেখান ‘সরাসরি চুক্তি করতে ইচ্ছুক’— এমন খেলোয়াড়দের দলে।

লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) বিভিন্ন দলের সঙ্গে সরাসরি চুক্তি হওয়া খেলোয়াড়দের নাম প্রকাশ করেছে কর্তৃপক্ষ। শ্রীলঙ্কার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিবকে চুক্তিবদ্ধ করেছে গল গ্ল্যাডিয়েটর্স।

সাকিবের সঙ্গে গল গ্ল্যাডিয়েটর্সে শ্রীলঙ্কার দাসুন শানাকা ও ভানুকা রাজাপক্ষেরও খেলা নিশ্চিত। জাফনার সঙ্গে চুক্তি করেছেন ডেভিড মিলার, থিসারা পেরেরা ও মহিশ তিকসানা। কলম্বো দলে খেলবেন বাবর আজম, মাতিশা পাতিরানা ও চামিকা করুনারত্নে। ডাম্বুলা দলে আছেন ম্যাথু ওয়েড, কুশল মেন্ডিস ও আভিশকা ফার্নান্দো আর ক্যান্ডি দলে নিয়েছে তাবরাইজ শামসি, ওয়ানিনন্দু হাসারাঙ্গা ও অ্যাঞ্জেলো ম্যাথুস।

তবে সাকিবের দুই বাংলাদেশি সতীর্থ লিটন ও আফিফের লঙ্কান প্রিমিয়ার লিগের দল পাওয়ার ভাগ্য নির্ধারণ হবে ১১ জুন। সেদিন কলম্বোতে হবে এলপিএলের খেলোয়াড় নিলাম। খেলা শুরু হবে ৩১ জুলাই থেকে।

আরো পড়ুন: স্বাগতিক ওমানের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ
 

আফিফ গত মৌসুমেই এলপিএলে খেলেছেন। এলপিএলের সেই আসরে আফিফ খেলেছিলেন চার ম্যাচ। যেখানে তিন ইনিংস ব্যাট করে তিনি রান করেছেন ৭১। এর আগে এই লিগে তামিম ইকবাল ও মুশফিকুর রহিম খেলেছেন।

কিন্তু সাকিবের এখনো শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি লিগে এখনো খেলা হয়নি। ২০১২ সালে লিগটির নাম যখন শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ ছিল, সেই সময়ের দল উথুরা রুদ্রো’স সাকিবকে কিনেছিল। কিন্তু চোটের কারণে সাকিবের শেষ পর্যন্ত দলটির হয়ে খেলা হয়নি।

এম/

 

লঙ্কান প্রিমিয়ার লিগ সাকিব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250