শনিবার, ৪ঠা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা *** আলোচনা-সমালোচনায় মাহবুব মোর্শেদের অনিয়ম ও দুর্নীতি *** দেশে কাশি আর জাপানে হাসি, মেটিকুলাস নকশার রূপ: মুজতবা দানিশ *** বৈশ্বিক সংকটের ছায়ায় রাজপথের রাজনীতি, সংকট বাড়ার শঙ্কা *** উৎপাদন থাকলেও কেন পেট্রোল-অকটেন সংকট?

একটা ধূলিকণার চেয়েও ছোট এই ব্যাগ দিয়ে আপনি কী করবেন?

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৮ পূর্বাহ্ন, ১৪ই জুলাই ২০২৩

#

মাইক্রোস্কোপের নিচে একেবারে সিলগালা একটি কাচের বাক্সে ব্যাগটি রাখা। ছবি: মিসচিফের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

ব্যাগটিকে তুলনা করা যেতে পারে একটি ক্ষুদ্র ধূলিকণার সঙ্গে, যা কিনা দেখতে হলেও লাগবে মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণযন্ত্র। সে জন্যই ব্যাগটির নাম রাখা হয়েছে ‘মাইক্রোস্কপিক হ্যান্ডব্যাগ’।

এতই ছোট ব্যাগ যে কিছুই আঁটে না। নেওয়া, না–নেওয়া সমান কথা। তবুও আজকাল ফ্যাশনের এক নতুন প্রবণতা হিসেবে যুক্ত হচ্ছে ছোট থেকেও ছোটতর এসব ব্যাগ। ব্যবহারগত কোনো উপযোগিতা এসব ব্যাগের নেই, পুরোটাই আসলে ফ্যাশন। বলিউডের আলিয়া ভাট, অনন্যা পান্ডে, প্রিয়াংকা চোপড়া থেকে শুরু করে দেশ-বিদেশের অনেক তারকার হাতেই শোভা পাচ্ছে এ ধরনের ব্যাগ। 

তবে এবার এই প্রবণতাকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়েছে আমেরিকান ফ্যাশন ব্র্যান্ড মিসচিফ। রক্তাক্ত বুট জুতা আর স্নিকারস তৈরির জন্য বিতর্কিত এই ব্র্যান্ড এবার বানিয়ে ফেলেছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম হাতব্যাগ।


১৯ থেকে ২৭ জুন বিক্রির জন্য ব্যাগটি নিলামে ওঠাবে ফ্যারেল উইলিয়ামের নিলামঘর জুপিটারছবি: মিসচিফের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

ব্যাগটি খালি চোখে দেখাই অসম্ভব। লম্বায় ৬৫৭ মাইক্রোমিটার, প্রস্থে ২২২ মাইক্রোমিটার আর উচ্চতা ৭০০ মাইক্রোমিটার। ব্যাগটিকে তুলনা করা যেতে পারে একটি ক্ষুদ্র ধূলিকণার সঙ্গে, যা কিনা দেখতে হলেও লাগবে মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণযন্ত্র। সে জন্যই ব্যাগটির নাম রাখা হয়েছে ‘মাইক্রোস্কপিক হ্যান্ডব্যাগ’। ব্যাগটির রং সবুজ। লুই ভুইতোঁর ডিজাইনে তৈরি হলে কি হবে, ফ্রেঞ্চ কোম্পানিটির কোনো অনুমতি নেয়নি মিসচিফ।

এমন অব্যবহার্য এবং অর্থহীন ব্যাগের কথা শুনতে বেশ হাস্যকর! কিন্তু তাতে কি? ফ্যাশনপ্রেমীদের কাছে পোশাক, জুতা, গয়নার পর হাতব্যাগ বেশ গুরুত্বপূর্ণ একটি জিনিস। আর ফ্যাশন যে শুধু পরিধানেই সীমাবদ্ধ নয়, ক্ষুদ্রতম ব্যাগটি যেন এটাই প্রমাণ করবে।

আরো পড়ুন: ‘লবণদানার চেয়ে ছোট্ট’ ব্যাগ বিক্রি হলো ৬৮ লাখ টাকায়!

২০ জুন থেকে প্যারিসের মাতিনো গ্যালারিতে ব্যাগটি প্রদর্শিত হচ্ছে, রাখা হবে ২৪ জুন পর্যন্ত। একটা মাইক্রোস্কোপের নিচে একেবারে সিলগালা একটি কাচের বাক্সে ব্যাগটি রাখা। এ ছাড়া ১৯ থেকে ২৭ জুন বিক্রির জন্য ব্যাগটি নিলামে ওঠাবে ফ্যারেল উইলিয়ামের নিলামঘর জুপিটার। দাম কত হাঁকা হবে, এখনো জানা না গেলেও বলা হচ্ছে গুচি, ডিওর ইত্যাদি ব্র্যান্ডের বিলাসবহুল সব ব্যাগের তালিকায় যুক্ত হতে যাচ্ছে এই ব্যাগ। তখন চাইলে কিনতে পারবেন যে কেউ।

সূত্র: ভোগ

এম এইচ ডি/

হলিউড জীবন-যাপন ফ্যাশন মাইক্রোস্কপিক হ্যান্ডব্যাগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250