রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান

উত্তরবঙ্গের জনপ্রিয় খাবার নাপা শাক

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৯ পূর্বাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

নাপা শাক অনেকের কাছেই এখনও অপরিচিত। কিন্তু রংপুর অঞ্চলের মানুষের কাছে এটি বেশ পরিচিত একটি শাক। এখন বিাভন্ন বাজারে উঠতে শুরু করেছে উত্তরের জনপদ রংপুর অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় নাপা শাক। সিদল তৈরিতে বড় অনুষঙ্গ এই নাপা শাক। রংপুর, গাইবান্ধা, নীলফামারী জেলার বাসিন্দাদের প্রিয় খাবার নাপা শাক।  

বর্তমানে ১২০ থেকে ১৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে এই শাক। দেশের বেশিরভাগ অঞ্চলের লোক এই শাকের নামই হয়ত জানেন না। এই শাক খাওয়ার সময় সাধারণত মানুষ একটা কাঁচা আকালিও চিবায়। রংপুর অঞ্চলের মানুষ কাঁচা মরিচকে আকালি বলে। এই শাক রান্না করা খুবই সহজ, সময়ও লাগে খুব কম। ফুটন্ত তেলে পরিমাণ মতো লবণ, কয়েকটা কাঁচামরিচ, কিছু পেঁয়াজ, হয়তোবা এক কোয়া রসুন দিয়ে পরিমাণ মতো পানি ঢেলে দেওয়া হয়। ফুটন্ত সেই পানিতে নাপা শাক ছেড়ে দিয়ে ঢাকনা দিলেই হয়। খাওয়ার জন্য নাপা শাক প্রস্তুত।

আরও পড়ুন : চলুন জেনে নিই, বাংলাদেশের ৬৪ জেলার বিখ্যাত সব খাবার

পানির ওপর নাপা শাকের পাতা ভেসে থাকে। খেতে পিচ্ছিল লাগে। দেখতে গোল! ছোট পানের পাতার সমান। এছাড়া এই শাকের সঙ্গে বথুয়া শাক মিশিয়ে তৈরি করা হয় পিচ্ছিল পেলকা। এটিও সমান জনপ্রিয় এই জনপদের মানুষের কাছে।

সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের শ্রমিক নেহাল হোসেন বলেন, আমরা মূলত মানুষের বাড়িতে কাজ করে থাকি। অন্যের বাড়ির রান্না খাওয়া হয় অনেক। নাপা শাকের মৌসুমে এই শাক না খাওয়ালে তৃপ্তি হয় না। তাই কারো বাড়িতে কাজ করলে আবদার থাকে নাপা শাক বা পেলকার।  

তিনি বলেন, নাপা শাক নীলফামারী জেলাসহ আশপাশের এলাকায় খুবই জনপ্রিয়। মৌসুমে এই শাক পাতে না থাকলে তৃপ্তি মেলে না যেন। ।

এস/ আই. কে. জে/ 

নাপা শাক উত্তরবঙ্গ জনপ্রিয় খাবার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250