মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

ইমরান হাশমিকে ধরে সালমানের চুম্বন, কী উপহার দিলেন ক্যাটরিনাকে?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৬ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

কয়েকদিন আগে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘টাইগার থ্রি’-এর সাফল্যে ভেসে বেড়াচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। সম্প্রতি সিনেমার প্রচার নিয়ে এক অনুষ্ঠানে উপস্থিত হন টিম টাইগার। 

সেখানে অভিনেতা সালমান খান সহ-অভিনেতা ইমরান হাশমিকে চুমু দিয়ে বসলেন। টাইগারের আচরণে লজ্জায় পড়ে গিয়েছেন খোদ ইমরান। যা দেখে হাততালিতে ফেটে পড়েন সেখানকার মানুষ। 

অনুষ্ঠানে সালমান খান বলেন, ‘যে সিনেমাতে ক্যাটরিনা রয়েছে, সেখানে একটু প্রেম থাকবে না, তা কি হয়!’ এই বলে সোজা এগিয়ে যান ইমরানের দিকে। 

অনুষ্ঠানে প্রথমে দর্শকদের ধন্যবাদ জানান টিম টাইগার। এ দিন মুম্বাইয়ের ইভেন্টে বেশ খোশমেজাজেই দেখা গেল ভাইজানকে। তিনি এদিন ক্যাটরিনাকে তার ‘ডেজার্ট স্কার্ফ’টি উপহারস্বরূপ দেন। 

আরো পড়ুন: আ.লীগের প্রার্থী হতে চান অপু বিশ্বাস

সালমান ইমরানের দিকে তাকিয়ে বলেন, ‘যদি ইমরান আতিশের রোলে না থাকত, তাহলে এটা তো হয়েই যেত।’ সিনেমাতে খলচরিত্রে দেখা গিয়েছে ইমরানকে। ততক্ষণে সালমানের কাণ্ড দেখে হাসির রোল অনুষ্ঠান কক্ষে। 

আসলে ইমরানের অভিনয় ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যাবে, ক্যারিয়ারের শুরু থেকে প্রেমিকের চরিত্রে দেখা গিয়েছে তাকে। এক সময় তাকে ‘সিরিয়াল কিসার’ এর তকমা দেয় ইন্ডাস্ট্রি। হয়তো সেই প্রসঙ্গ থেকে খানিক রসিকতা করে ফেলেন সালমান।

এসি/ আই.কে.জে/

ক্যাটরিনা ইমরান হাশমি সালমানের চুম্বন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250