সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান

আরও ১০ বছর কানাডার বাজারে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২৪ পূর্বাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩

#

ফাইল ছবি

কানাডার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির শুল্কমুক্ত সুবিধা আরও ১০ বছর বাড়ানো হয়েছে। এতে করে আগামী ২০৩৪ সাল পর্যন্ত দেশটিতে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে কোনো শুল্ক দিতে হবে না। 

সোমবার (২৮ আগস্ট) গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান।

তিনি বলেন, “কানাডার বাজারে দেশটির সরকার বাংলাদেশকে আরও ১০ বছর শুল্কমুক্ত পোশাক পণ্য রপ্তানির সুবিধা দিয়েছে। তার জন্য নতুন করে জিপিটি স্কিমের মেয়াদ দিয়েছে ২০৩৪ সাল পর্যন্ত। এ জন্য কানাডা সরকারকে স্বাগত জানাই। গত জুনে বিলটি পাস হয়েছে।”

তিনি আরও বলেন, “কানাডা সরকারের সিদ্ধান্ত বাংলাদেশের পোশাক শিল্পকে নিরাপদ, পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব এবং টেকসই কর্মক্ষেত্রে রূপান্তরের পাশাপাশি দেশের সামগ্রিক অবকাঠামো উন্নয়নে অবদান রাখবে।” 

উল্লেখ্য কানাডা বাংলাদেশের পোশাক রপ্তানির অন্যতম প্রধান বাজার। গত অর্থবছরে দেশটিতে দেড় বিলিয়ন ডলার সমমূল্যের তৈরি পোশাক রপ্তানি করা হয়েছে।

এম.এস.এইচ/ 

বিজিএমইএ পোশাক রপ্তানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250