মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

আমরা আমাদের ভূমিতেই থাকব: ফিলিস্তিনের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৪ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৩

#

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ছবি: সংগৃহীত

ইসরায়েল-হামাস যুদ্ধ বন্ধে মিসরের রাজধানী কায়রোয় শুরু হয়েছে শান্তি সম্মেলন। ইতোমধ্যে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বেশ কয়েকজন নেতা সম্মেলনে যোগ দিয়েছেন।

শান্তি সম্মেলনের সূচনা বক্তব্যে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, আমরা কখনই স্থানান্তর মেনে নেব না, যত চ্যালেঞ্জই হোক না কেন আমরা আমাদের ভূমিতেই থাকব।

তিনি বলেন, ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে জোরপূর্বক সরিয়ে দেওয়া যাবে না।

কায়রোতে শুরু হওয়া শান্তি সম্মেলন জর্ডান, কাতার, ইতালি, স্পেন, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের কর্মকর্তারাও রয়েছেন। তবে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরানের কোনো প্রতিনিধি সেখানে নেই।

আরো পড়ুন: অবশেষে অবরুদ্ধ গাজায় ঢুকল ত্রাণবাহী ট্রাক

বিবিসি বলছে, মাহমুদ আব্বাস ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধান, অধিকৃত পশ্চিম তীর যাদের নিয়ন্ত্রণে রয়েছে, তবে অবরুদ্ধ গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করে হামাস।

এসকে/ 


ইসরায়েল হামাস ফিলিস্তিনের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250