মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

আজ পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১২ পূর্বাহ্ন, ১৫ই মে ২০২৩

#

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন - ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চার দিনের সফরে আজ সোমবার (১৫ মে) নিজ জেলা পাবনায় যাচ্ছেন। প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, ‘রাষ্ট্রপতি সোমবার সকালে চারদিনের সফরে পাবনার উদ্দেশে ঢাকা ছাড়বেন।’

রাষ্ট্রপতি সেখানে গণসংবর্ধনাসহ কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন । তিনি সাংবাদিক, বুদ্ধিজীবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন।

গত ২৪ এপ্রিল প্রজাতন্ত্রের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি হিসেবে এটিই হবে পাবনায় তার প্রথম সফর।

আরো পড়ুন: চলতি সংসদের শেষ বাজেট অধিবেশন শুরু ৩১ মে

আগামীকাল ১৬ মে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে রাষ্ট্রপ্রধানকে সংবর্ধনা দেওয়া হবে। স্থানীয় জনগণ সাবেক ছাত্রনেতা এই বীর মুক্তিযোদ্ধার সম্মানে সংবর্ধনার আয়োজন করেছেন।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

সূত্র: বাসস

এম/ আই. কে. জে/

পাবনা রাষ্ট্রপতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250