সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতলো ভারত

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৪ পূর্বাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ভারত। ৫ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা।

সুযোগ কাজে লাগিয়ে অস্ট্রেলিয়াকে ১৭৫ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়ে ১৫৪ রানেই থামিয়ে দেয় অজিদের। ফলে ২০ রানের জয়ে ৩-১ এ এগিয়ে থেকে সিরিজ নিজেদের করে নেয় ভারত। 

ভারতের দেওয়া ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ট্রাভিস হেড ঝড় তুললেও অন্যপ্রান্তে রক্ষণাত্মক খেলতে থাকেন জস ফিলিপ। প্রথম ৩ ওভারে ৪০ রান আসে তাদের ব্যাট থেকে। তবে রক্ষণাত্মক খেলতে থাকা ফিলিপস থিতু হতে পারেননি উইকেটে বেশিক্ষণ। ৭ বলে ৮ রান করে বিদায় নেন তিনি। এরপর উইকেটে বেশিক্ষণ থাকতে পারেননি আরেক ওপেনার হেডও।

ফিলিপস আউট হবার পরের ওভারেই ১৬ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলে অক্ষরের বলে আউট হন হেড। ৯ বলে ৮ রান করে অ্যারন হার্ডি আউট হলে ৫২ রানে ৩ উইকেট পড়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। ২২ বলে ১৯ রান করে অক্ষরের বলে বোল্ড হন ম্যাকডারমট। শেষ দিকে ম্যাথু ওয়েডের সঙ্গে ম্যাথু শর্ট অস্ট্রেলিয়াকে আশা দেখালেও ২২ রান করে তিনিও বিদায় নেন। শেষ পর্যন্ত ১৫৪ রানেই থামে অজিদের ইনিংস।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে ভারত। পাওয়ার প্লের শেষ ওভারে বিচ্ছিন্ন হওয়ার আগে ৫০ রানের জুটি গড়েন ইয়াশাসভি জয়সওয়াল ও রুতুরাজ গায়কোয়াড়। ২৮ বলে ৩৭ রান করে জয়সওয়াল ফেরার পর শ্রেয়াস আইয়ার ও সুরিয়াকুমারের দ্রুত বিদায়ে চাপে পড়ে যায় ভারত। রিঙ্কু সিংয়ের সঙ্গে ৩১ বলে ৪৮ রানের জুটিতে ধাক্কা সামাল দেন রুতুরাজ। তানভির স্যাঙ্ঘার বলে ক্যাচ দেওয়ার আগে এই ওপেনার ২৮ বলে করেন ৩২ রান। 

স্বাগতিকদের রানের গতিতে দম দেওয়ার কাজটা করেন রিঙ্কু ও জিতেশ শার্মা। দুই জনে পঞ্চম উইকেটে ৩২ বলে করেন ৫৬ রান। বেন ডোয়ার্শিসের বলে ক্যাচ দিয়ে জিতেশের বিদায়ে ভাঙে বিপজ্জনক জুটি। ভারতীয় কিপার-ব্যাটসম্যান ১৯ বলে তিন ছক্কা ও এক চারে করেন ৩৫ রান।

নিজের প্রথম ফিফটির আশা জাগিয়ে ৪৬ রানে থামেন রিঙ্কু। তার ২৯ বলের আক্রমণাত্মক ইনিংস গড়া দুই ছক্কা ও চারটি চারে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রানের সংগ্রহ পায় সূর্যকুমারের দল। অজিদের হয়ে বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট নেন ডোয়ার্শিস। স্যাঙ্ঘা ও জ্যাসন বেহরেনডর্ফ নেন দুটি করে উইকেট।

এসকে/

ভারত অস্ট্রেলিয়া সিরিজ জয় টি-টোয়েন্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250