মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র

অবৈধ গর্ভপাতের দায়ে তরুণী ও মায়ের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৫ অপরাহ্ন, ২৩শে জুলাই ২০২৩

#

আদালত সেলেস্তেকে তিন মাসের কারাদণ্ডসহ দুই বছরের পর্যবেক্ষণে (প্রবেশন) থাকার রায় দিয়েছেন। ছবি: টুইটার থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যে ওষুধ খেয়ে গর্ভপাত করায় এক তরুণীকে ৯০ দিনের কারাদণ্ড দিয়েছেন একটি আদালত। ১৯ বছর বয়সী ওই তরুণীর নাম সেলেস্তে বার্গেস। গর্ভপাতে সহায়তা করার অভিযোগ সেলেস্তের মা জেসিকা বার্গেসকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন একই আদালত।

নেব্রাস্কায় গর্ভধারণের সময় ২০ সপ্তাহের বেশি হলে গর্ভপাত আইনত নিষিদ্ধ ছিল। সেলেস্তে প্রায় ২৮ সপ্তাহে অবৈধভাবে গর্ভপাত করেছেন। এ কারণে আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেছেন। তবে এই রাজ্যে বর্তমানে গর্ভধারণের ১২ সপ্তাহে গর্ভপাত নিষিদ্ধ করা হয়েছে।

গত বছরের জুনে সেলেস্তে ও তাঁর মা জেসিকার বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ। এরপর ওই মাসেই গর্ভপাতের অধিকার দেওয়া প্রায় পাঁচ দশকের একটি পুরোনো আইন বাতিল করে রায় দেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। জাতীয় আইনটি বাতিল করে আদেশে বলা হয়, এখন অঙ্গরাজ্যগুলো নিজেদের সিদ্ধান্ত মোতাবেক গর্ভপাতের অনুমতি প্রদান অথবা নিষেধাজ্ঞা আরোপ করে আইন করতে পারে। এর পরপরই রক্ষণশীল কয়েকটি অঙ্গরাজ্য দ্রুত আইনটি কার্যকরের উদ্যোগ নেয়।

গর্ভপাত করানোর সময় সেলেস্তের বয়স ছিল ১৭ বছর। সে সময় অঙ্গরাজ্যে গর্ভধারণের ২০ সপ্তাহের পর গর্ভপাত আইনত নিষিদ্ধ ছিল। চলতি বছরের শুরুর দিকে রাজ্যের আইনপ্রণেতারা গর্ভধারণের ১২ সপ্তাহ থেকে গর্ভপাত নিষিদ্ধের আইন পাস করেন।

আদালতের নথি অনুযায়ী, সেলেস্তে তাঁর গর্ভাবস্থার তৃতীয় মাসে গর্ভপাত করানোর জন্য ওষুধ খেয়েছিলেন, নেব্রাস্কার আইন অনুযায়ী যা অবৈধ।

প্রাথমিকভাবে সেলেস্তে পুলিশকে জানিয়েছিলেন, তিনি মৃত ভ্রূণের জন্ম দিয়েছেন। কিন্তু আদালতের নথিতে বলা হয়েছে, কীভাবে গর্ভপাতের ওষুধ পাওয়া যাবে এবং এর সব প্রমাণ পুড়িয়ে ফেলতে হবে—এ নিয়ে সেলেস্তে ও তাঁর মা জেসিকা ফেসবুক মেসেঞ্জারে আলোচনা করেছেন।

আরো পড়ুন: ঝুঁকি নিয়ে ইউরোপ যাত্রায় বিপন্ন অনেক তরুণের জীবন

অবৈধ গর্ভপাত করানো ও বিষয়টি গোপন রাখার অভিযোগে গত মে মাসে সেলেস্তেকে দোষী সাব্যস্ত করা হয়। আদালত তাঁকে তিন মাসের কারাদণ্ডসহ দুই বছরের পর্যবেক্ষণে (প্রবেশন) থাকার রায় দেন। তবে তাঁর বিরুদ্ধে ভ্রূণের মৃত্যু গোপন করা ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়।

আর অবৈধ গর্ভপাতে সহায়তা করা ও কর্তৃপক্ষের কাছে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সেলেস্তের মা জেসিকাকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত। আগামী সেপ্টেম্বর মাস থেকে জেসিকার সাজা শুরু হবে।

সূত্র : বিবিসি

এম এইচ ডি/ আইকেজে 

যুক্তরাষ্ট্র নারী গর্ভপাত আদালত স্বাস্থ্য নারী অধিকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250